খেলা

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নতুন তিন ক্রিকেটার

  • 4:47 am - April 02, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচেই নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন স্যাম কনস্টাস। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে দারুণভাবে সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন তিনি। সেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন এই তরুণ ওপেনার।

২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ মোট ২৩ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন করে চুক্তিতে সুযোগ পেয়েছেন আরও দুই ক্রিকেটার—স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার বো ওয়েবস্টার।

বোর্ডার-গাভাস্কার সিরিজে অভিষেকেই আলো ছড়ান কনস্টাস। বিশেষ করে প্রথম ইনিংসে তার ৬০ রানের ঝোড়ো ইনিংস সিরিজের গতিপথ পাল্টে দেয়। দুর্দান্ত ফর্মে থাকা বুমরাহকে নির্ভয়ে চার-ছক্কা হাঁকিয়ে চাপে ফেলেন তিনি। সেই আত্মবিশ্বাসী পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া সিরিজ জিতে ৩-১ ব্যবধানে এবং জায়গা করে নেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

এদিকে, ইনজুরি কাটিয়ে ফেরা মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন নিজেদের চুক্তির জায়গা ধরে রেখেছেন। তিন ফরম্যাটে না খেললেও কেন্দ্রীয় চুক্তিতে আছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়ন।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা: প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au