খেলা

দুই মাস মাঠের বাইরে আর্লিং হলান্ড

  • 4:55 am - April 02, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

চলতি মৌসুমে আর্লিং হলান্ডের মাঠে ফেরার সম্ভাবনা আরও ফিকে হয়ে গেছে। অ্যাঙ্কেলের চোটে তারকা এই স্ট্রাইকারের প্রায় সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

বোর্নমাউথের বিপক্ষে গত রোববার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে ৬০ মিনিটে মাঠ ছাড়েন হলান্ড। ম্যাচের পর যখন ক্রাচে ভর দিয়ে তিনি মাঠ ছেড়ে যান, খারাপ কিছুর শঙ্কা জাগে তখনই।

প্রাথমিক পরীক্ষায় তার চোট ধরা পড়ে। পরবর্তীতে আরও পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পরিষ্কার হলো তা কতটা গুরুতর। লেস্টার সিটির বিপক্ষে লিগ ম্যাচের আগের দিন মঙ্গলবার সেটাই জানালেন গুয়ার্দিওলা।

“কোনো কোনো বছর এমন সব ঘটনা হয়ে থাকে। এবার মৌসুম জুড়েই এসব হয়েছে।

চলতি মৌসুমে চোট অনেক ভুগিয়েছে সিটিকে। মৌসুমের শুরুতে পুরো মৌসুমের জন্য ছিটকে পড়েন মাঝমাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন রদ্রি, মাঝে লম্বা সময় ছিলেন না কেভিন ডে ব্রুইনে। এরকমভাবে অনেকেই চোটে বাইরে ছিলেন। এবার ছিটকে পড়লেন মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা।

“তাই, এই মৌসুমে আমাদের যত খেলোয়াড় চোট পেয়েছে, তাদের জন্য আমার খারাপ লাগছে এবং আর্লিংয়ের জন্যও। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি, যত দ্রুত সম্ভব সে ফিরে আসবে।”

“চিকিৎসকরা আমাকে বলেছে যে, (হলান্ডের সুস্থ হতে) পাঁচ-ছয় সপ্তাহের মতো সময় লাগবে। তাই আশা করি, মৌসুমের শেষ নাগাদ অথবা ক্লাব বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবে।”

৩২ দলের অংশগ্রহণের নতুন ফরম্যাটের এবারের ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত।

ঘরের মাঠে বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় লেস্টারের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে গুয়ার্দিওলার দল।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au