বিশ্ব

এপস্টেইন কাণ্ডে নতুন রহস্য,

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

  • 3:28 pm - July 23, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার
সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ। গত ২০ জুলাই প্যারিসের শহরতলি কোলম্বেসে অবস্থিত তার নিজ বাসভবন থেকে ৬৯ বছর বয়সী সিয়াদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এপস্টেইনের বহুল আলোচিত যৌন অপরাধ চক্রকে ঘিরে নতুন করে আলোচনা ও রহস্যের জন্ম দিয়েছে।

 প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে নান্তেস জুডিশিয়াল কোর্টের প্রসিকিউটর অফিস তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

ড্যানিয়েল সিয়াদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গুরুতর অভিযোগ ছিল যে, তিনি এক দশকেরও বেশি সময় ধরে জেফরি এপস্টেইনের জন্য অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও তরুণী মডেলদের খুঁজে দেওয়া, তাদের যাতায়াতের ব্যবস্থা করা এবং এপস্টেইনের সঙ্গে যোগাযোগে সহায়তা করতেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত বহুল আলোচিত ‘এপস্টেইন ফাইলস’-এ তার নাম উঠে আসে। সেই নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে সিয়াদের ইমেইল যোগাযোগের বিভিন্ন তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

সিয়াদের আইনজীবী মেইনা আরব-তিগ্রিন এক বিবৃতিতে জানান, তার মক্কেলের বিরুদ্ধে ফ্রান্সে ধর্ষণ, মানবপাচারসহ একাধিক অভিযোগ থাকলেও তিনি কখনো বিচারের মুখোমুখি হননি। তিনি দাবি করেন, ড্যানিয়েল সিয়াদ মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নির্দোষ বলে দাবি করে গেছেন।

এদিকে ড্যানিয়েল সিয়াদের মৃত্যু এপস্টেইনের সহযোগীদের মধ্যে দ্বিতীয় রহস্যজনক মৃত্যুর ঘটনা হিসেবে সামনে এসেছে। এর আগে ২০২২ সালে এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ও ফরাসি মডেলিং এজেন্ট জঁ-লুক ব্রুনেল প্যারিসের একটি কারাগারে বিচার শুরুর আগেই আত্মহত্যা করেন। সেই ঘটনাও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

উল্লেখ্য, জেফরি এপস্টেইন নিজেও ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আটক অবস্থায় আত্মহত্যা করেন। তার মৃত্যুকে ঘিরেও নানা প্রশ্ন ও বিতর্ক আজও পুরোপুরি থামেনি। সর্বশেষ ড্যানিয়েল সিয়াদের মৃত্যু এপস্টেইন কেলেঙ্কারিকে ঘিরে নতুন করে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। বর্তমানে ফরাসি কর্তৃপক্ষ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au