বিশ্ব

ইসরায়েল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাষ্ট্র

  • 1:27 pm - July 25, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাষ্ট্র।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই: ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার নীতির ব্যাখ্যা জানতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে। বিষয়টি ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হলেও মালয়েশিয়া জানিয়েছে, ইসরায়েল ইস্যুতে তাদের দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব মার্কিন কর্মকর্তাদের স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া মালয়েশিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ। এই অবস্থান নতুন নয় এবং সরকার এখনো সেই নীতিই অনুসরণ করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার অভিবাসন নীতিতেও একই অবস্থান প্রতিফলিত হয়েছে। দেশটি ইসরায়েল রাষ্ট্র বা জায়নিস্ট শাসনকে স্বীকৃতি দেয় না এবং বহু বছর ধরে একই নীতি অনুসরণ করে আসছে। ফলে সাম্প্রতিক ঘটনাও সেই নীতিরই ধারাবাহিক বাস্তবায়ন।

মোহাম্মদ হাসান আরও জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তার ইসরায়েলি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে দেশ ত্যাগের নির্দেশ দেয়।

এই ঘটনার পরই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক ব্যাখ্যা চাওয়া হয় এবং সে উদ্দেশ্যে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়। তবে মালয়েশিয়া আবারও স্পষ্ট করেছে, ইসরায়েল প্রশ্নে তাদের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং ভবিষ্যতেও সেই নীতিই অনুসরণ করা হবে।

সুত্রঃ রয়টার্স।

এই শাখার আরও খবর

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন,…

ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করে জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বুধবার (৪ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au