শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন, ২৫ জুলাই: কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে এক নারীর মানসিক সংকটকে কেন্দ্র করে লেখা উপন্যাস ‘উইল দেয়ার এভার বি অ্যানাদার ইউ’-এর জন্য এ বছরের ‘গ্যাব হাডসন পুরস্কার’ পেয়েছেন মার্কিন লেখক প্যাট্রিশিয়া লকউড। এ পুরস্কারের অর্থমূল্য ১০ হাজার মার্কিন ডলার। পুরস্কারটির বিচারকরা বলেন, উপন্যাসটির ভাষা ও বর্ণনাশৈলী কখনো পাঠককে মুগ্ধ করে, আবার কখনো হাস্যরসে ভরিয়ে তোলে। গভীর বেদনার গল্প হলেও এতে আত্মদয়ার কোনো ছাপ নেই; বরং মানুষের অস্তিত্বের হাস্যকর দিক গুলোকে অসাধারণ আত্মসচেতনতার সঙ্গে তুলে ধরা হয়েছে।
পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় প্যাট্রিশিয়া লকউড বলেন, গ্যাব হাডসনের সঙ্গে ব্যক্তিগতভাবে কখনো দেখা না হলেও তিনি তার সঙ্গে এক ধরনের আত্মিক সংযোগ অনুভব করেন। তিনি বলেন, হাডসন ছিলেন উদার মনের সাহিত্যকর্মী, তীক্ষ্ণ অনুভূতির গল্পকার এবং নতুন লেখকদের উৎসাহদাতা।
প্রয়াত লেখক, শিক্ষক ও সম্পাদক গ্যাব হাডসনের স্মরণে ২০২৪ সালে তার মা সানচিয়া সেমেরে এই পুরস্কার চালু করেন। প্রকাশনা সংস্থা ম্যাকসুইনিস পুরস্কারটির আয়োজন ও পরিচালনার দায়িত্ব পালন করছে। ২০২৩ সালে ৫২ বছর বয়সে মারা যান গ্যাব হাডসন। ‘ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট’ গ্রন্থের মাধ্যমে তিনি সাহিত্য জগতে পরিচিতি পান। পাশাপাশি তিনি ম্যাকসুইনিসে সম্পাদনার দায়িত্ব পালন করেন এবং দক্ষিণ কোরিয়ার ইয়নসেই বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
প্যাট্রিশিয়া লকউডের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘প্রিস্টড্যাডি’ এবং ‘নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস’। ২০২১ সালে প্রকাশিত ‘নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস’ উপন্যাসটি মর্যাদাপূর্ণ বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল।
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…
আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…
গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au



