খেলা

পাকিস্তানে সিরিজ জয়ের অভিজ্ঞতা রানা কাজে লাগাতে চান পিএসএলে

  • 3:26 am - April 05, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। লাল-সবুজের জার্সিতে দারুণ খেলার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে।

পেশাওয়ার জালমির হয়ে এবারের আসরে মাতাবেন রানা। ২৬ এপ্রিল থেকে পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে উড়াল দেবেন চাপাই এক্সপ্রেস।

ওটিএন বাংলাকে রানা জানালেন, পাকিস্তানে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। নিজের মাত্র তৃতীয় টেস্টেই রাওয়ালপিন্ডিতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। পাকিস্তানকে ধবলধোলাই করা এই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রানা।

আমার জন্য পিএসএলের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানো টেস্ট সিরিজের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগানোর চেষ্টার করবো।”

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন রানা। তবে এখন পর্যন্ত ডাক পাননি টি-টোয়েন্টি দলে। বিপিএলে দুই দলের হয়ে দুই আসরে ১৭ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৪টি। সর্বসাকুল্যে ১৭ টি-টোয়েন্টি খেলা এই পেসার এবার খেলবেন বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে।

রানা জানান কোন ভুল করে থাকলে সেটা শেখার চেষ্টা করবেন। আর সেটা বাংলাদেশের হয়ে কাজে লাগাতে চান এই গতি তারকা, “কোনো ভুল করে থাকলে সেটা আমি শেখার চেষ্টা করবো এবং এই অভিজ্ঞতা বাংলাদেশে ফিরলে কাজে লাগাবো।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au