বিশ্ব

তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

  • 11:37 pm - July 30, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।ছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ

মেলবোর্ন, ৩০ জুলাই: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন।দুপুর ২টা ৪১ মিনিটে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর সফরের বিষয়টি জানানো হয়।

সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, “আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরের প্রথম দিনেই সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল শুক্রবার তাঁর কক্সবাজার সফরেরও কথা রয়েছে। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করবেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বেইজিং সফর, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পৃক্ততা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সার্জিও গরের এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে।

গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী তিনি তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ সফরে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়নও আলোচনায় উঠে আসতে পারে। প্রয়োজন হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও বাংলাদেশের নেতৃত্বের কাছে পৌঁছে দিতে পারেন সার্জিও গর।

২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সার্জিও গরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। বর্তমানে নয়াদিল্লিকে আঞ্চলিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করে তিনি ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারের দায়িত্ব পালন করছেন। বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেপাল ও শ্রীলঙ্কা সফরও করেছেন তিনি।

 

এই শাখার আরও খবর

বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ৩৬ শতাংশ : আইএমএফ

বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৬ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এই তথ্য…

সুদানে মানবিক যুদ্ধবিরতি বারবার ব্যর্থ হচ্ছে কেন, দায় কার?

সুদানে যুদ্ধবিরতি কার্যকরের আন্তর্জাতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। যুদ্ধ বন্ধের বদলে দেশটির বিভিন্ন অঞ্চলে লড়াই আরও তীব্র হচ্ছে। এর ফলে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর…

কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ও ভাইকে গুলি, ২৫ ভরি সোনা লুট

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে…

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অধ্যাপককে মুঠোফোনে কল করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও…

কাঠগড়ায় মাথা নিচু গাজী নজরুলের, কান্নায় ভেঙে পড়লেন প্রথম স্ত্রী মাকছুদা

ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার মাথা নিচু করে থাকলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। মামলার…

দুই ফোন ডিটারজেন্ট পানিতে, আগমী-আয়ুষের ফোন অক্ষত: তদন্তে প্রশ্ন বাড়ছে

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক বয়ান ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার দুই তরুণ সিদ্ধার্থ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au