খেলা

গিমারাইসকে নিয়ে আর্সেনালের বড় চুক্তি

১,২৪৬ কোটি টাকায় ব্রুনো গিমারাইসকে দলে টানছে আর্সেনাল

  • 1:18 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার
১,২৪৬ কোটি টাকায় ব্রুনো গিমারাইসকে দলে টানছে আর্সেনাল. ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট: প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলবদলের বাজারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান অধিনায়ক ও তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারাইসকে দলে ভেড়াতে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের চুক্তিতে সম্মত হয়েছে লন্ডনের ক্লাবটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৪৬ কোটি ৯০ লাখ টাকার এই চুক্তিতে কোনো অতিরিক্ত বোনাস বা অ্যাড-অনস নেই। দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো অর্থ ২৪ মাসে কিস্তিতে পরিশোধ করবে আর্সেনাল, যা প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা মেনে চলতে নিউক্যাসলকে সহায়তা করবে।

বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হওয়া এখন সময়ের অপেক্ষা। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্পেনের লা মানগায় নিউক্যাসলের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্প ছাড়ার অপেক্ষায় রয়েছেন গিমারাইস। চলতি সপ্তাহেই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালের জানুয়ারিতে নিউক্যাসলে যোগ দেওয়া ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্লাবটির হয়ে ১৯৫ ম্যাচে ৩১টি গোল করেছেন। এছাড়া ২০২৫ সালে কারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে ১৯৫৫ সালের পর নিউক্যাসলের প্রথম বড় ট্রফি জয়ে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

যদিও নিউক্যাসল তার সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী ছিল, তবে নতুন চ্যালেঞ্জের খোঁজে আর্সেনালে যোগ দিতেই বেশি আগ্রহ দেখিয়েছেন গিমারাইস। ফুটবল বিশ্লেষকদের মতে, তার আগমনে মিকেল আরতেতার দল আগামী মৌসুমে মাঝমাঠে আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।

এই শাখার আরও খবর

ভোটের মধ্যে ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ায় বড় জয় পুতিনের দলের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া। প্রায় সব ভোট গণনার পর দলটি ৫৭ দশমিক…

কর্মস্থলে অনুপস্থিতি: ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানসহ ছয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সোমবার (২১…

দিল্লির বৈঠকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি: ‘অতিরিক্ত দমন-পীড়নের পরিণতি ভয়াবহ হবে’

শেখ হাসিনার ডাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে অনলাইনে দেওয়া দীর্ঘ বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিছু মন্তব্য নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে…

মোদির জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিতি, ৫০০ রুপি জরিমানার নোটিশ ঘিরে বিতর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার অভিযোগে জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (আইআইএম) কয়েকজন শিক্ষার্থীকে নোটিশ দেওয়ার ঘটনা…

প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ২৫ দলের বিপক্ষেই গোল হালান্ডের

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক মাইলফলক গড়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যেসব দলের মুখোমুখি হয়েছেন,…

সিডনির উত্তর-পশ্চিমে ১১ বছরের শিশুর মুখ ও ঘাড়ে গুলি, আটক ৩

অস্ট্রেলিয়ার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে ১১ বছরের এক শিশুকে মুখ ও ঘাড়ে গুলি করার ঘটনায় ১৮ বছর বয়সী তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au