অস্ট্রেলিয়া

সূত্র বিতর্কের জেরে নতুন করে চাপে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

ফোর কর্নার্স বিতর্কের পর এবিসি ছাড়লেন তদন্ত বিভাগের প্রধান জো পুচিনি

পদত্যাগ

  • 5:27 am - August 07, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
ফোর কর্নার্স বিতর্কের পর এবিসি ছাড়লেন তদন্ত বিভাগের প্রধান জো পুচিনি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ আগস্ট: অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসির (ABC) অনুসন্ধান ও কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জো পুচিনি ২৫ বছরের কর্মজীবনের ইতি টেনে পদত্যাগ করেছেন। ফোর কর্নার্স অনুষ্ঠানের বরখাস্ত হওয়া প্রতিবেদক মাহমুদ ফজলকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার এই পদত্যাগের ঘোষণা এলো।

এবিসি এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানের প্রধান অনুসন্ধান ও কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্বে থাকা জো পুচিনি সংস্থাটি ছেড়ে যাচ্ছেন। কর্মীদের পাঠানো এক ই-মেইলে তার পদত্যাগের বিষয়টি জানানো হয় এবং ফোর কর্নার্স, মিডিয়া ওয়াচ, লেটলাইন, ৭.৩০ এবং জাতীয় অনুসন্ধানী প্রতিবেদনে তার দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করা হয়।

পদত্যাগের ঘোষণা দিয়ে জো পুচিনি বলেন, এবিসিতে কাজ করার সময় তিনি এমন অনেক সাংবাদিকতা করেছেন, যা দর্শকদের গুরুত্বপূর্ণ ঘটনা ও জনস্বার্থের বিষয়গুলো বুঝতে সহায়তা করেছে। তিনি এটিকে নিজের কর্মজীবনের একটি বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করে জানান, এখন নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে।

জো পুচিনির পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন ফোর কর্নার্সের সাবেক প্রতিবেদক মাহমুদ ফজলকে ঘিরে বিতর্কে চাপে রয়েছে এবিসি। সম্প্রতি এবিসি ‘কোকেইন হাইওয়ে’, ‘মেথ হাইওয়ে’ এবং ‘রেমি ওয়াজ ১২ হোয়েন শি বিকেইম আ ড্রাগ ডিলার’ শিরোনামের তিনটি অনুসন্ধানী প্রতিবেদন তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়।

অভিযোগ ওঠে, এসব প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া একাধিক সূত্রকে ভিন্ন ভিন্ন পরিচয়ে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে তারা একই ব্যক্তি ছিলেন। মুখোশ দিয়ে মুখ ঢেকে রাখায় বিষয়টি প্রথমে ধরা পড়েনি। পরে সূত্রগুলোর বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর প্রতিবেদন গুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবিসি। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, তিনটি অনুষ্ঠানে ব্যবহৃত সূত্রের সত্যতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মাহমুদ ফজল, যিনি একসময় মোটরসাইকেল গ্যাংয়ের সদস্য ছিলেন এবং পরে সাংবাদিকতায় যোগ দেন, গত মে মাসে এবিসি থেকে বরখাস্ত হন। সাবেক আন্ডারওয়ার্ল্ড ব্যক্তিত্ব রায়ান নাউমেঙ্কোর সঙ্গে একটি পডকাস্টে অংশ নেওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজল দাবি করেন, তাকে এবং তার কাজকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তিনি বলেন, তিনি নীরব থেকে নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার কাজ, তথ্যসূত্র এবং ব্যক্তিগত বিশ্বাস যোগ্যতার ওপর ধারাবাহিক ভাবে আক্রমণ করা হচ্ছে।

ফজলের দাবি, অপরাধ জগতের বিভিন্ন সূত্রের সঙ্গে তার যোগাযোগই ছিল এবিসিতে নিয়োগ পাওয়ার অন্যতম কারণ। সেই সূত্র ব্যবহার করেই তিনি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিলেন।

সুত্রঃ নিউজ ডট কম

এই শাখার আরও খবর

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবিঃ সংগৃহীত

১০ আগস্ট তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের হাইকমিশনার

মেলবোর্ন, ৭ আগষ্ট- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিলেও, দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত…

যুক্তরাজ্যে ফুল ফান্ডেড মাস্টার্সের সুযোগ, চিভনিং স্কলারশিপে

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাজ্যে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চিভনিং স্কলারশিপ। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য এ বৃত্তিতে আবেদন গ্রহণ শুরু…

ইংল্যান্ডকে হারানোর স্মৃতিতে ১৫ জুলাই ‘জাতীয় ফুটবল দল দিবস’ ঘোষণা আর্জেন্টিনার

মেলবোর্ন, ৭ আগষ্ট: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিকে স্থায়ী ভাবে ধরে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতি বছরের ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল…

ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আবারও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তিনবারের গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো। নারী স্বাস্থ্যসেবা প্রদানকারী অলাভজনক সংস্থা ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর…

১২৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েও কেন বন্ধ হলো জাকারবার্গ-চ্যানের স্কুল?

মেলবোর্ন, ৭ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক সহায়তা এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’…

সমুদ্রের ২ হাজার মিটার গভীরেও মিলল প্লাস্টিক দূষণের ভয়াবহ প্রমাণ

মেলবোর্ন, ৭ আগষ্ট: সমুদ্রের গভীরতম ও সবচেয়ে দুর্গম এলাকাও আর প্লাস্টিক দূষণ থেকে মুক্ত নয়। নতুন এক গবেষণায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au