খেলা

ভূটানের পারো এফসিতে বাংলার চার নারী ফুটবলার

  • 3:22 am - April 07, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

রোববার (০৬ এপ্রিল) থিম্পুতে তাদের অভ্যর্থনা জানান পারো এফসির কর্মকর্তারা।

এদিন দুপুরে ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে চার ফুটবলারের সঙ্গে স্থানীয় দুজনের ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘চার প্রতিভাবান বাংলাদেশি নারী ফুটবলারকে ভুটান জাতীয় লিগে খেলার জন্য স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত! পারো এফসি নারী দলে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও মনিকা চাকমা দারুণ অভিজ্ঞতা এবং উজ্জ্বল সম্ভাবনা নিয়ে এসেছেন। ২০২২ সালের চ্যাম্পিয়ন পারো এফসি নারী দল দুই বছরের বিরতির পর শক্তিশালী এবং দৃঢ় সংকল্প নিয়ে আবারও মাঠে নামছে!’

পোস্টে আরও লেখা হয়েছে, ‘আসুন, আমরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানাই এবং এই মৌসুমে তাদের উৎসাহিত করার জন্য প্রস্তুত হই!

বাংলাদেশি দুই ফুটবলার রুপনা চাকমা ও মাসুরা পারভীনের খেলার কথা রয়েছে ভুটানের আরেক ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। ভুটানে খেলতে যাওয়ার কথা ছিল মোসাম্মাদ সাগরিকারও। কিন্তু বয়স সংক্রান্ত জটিলতায় যাওয়া হচ্ছে না এ ফরোয়ার্ডের। বিকল্প হিসেবে যেতে পারেন কৃষ্ণা রানী সরকার। যদিও বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। নিশ্চিত হলে রুপনা ও মাসুরা পারভীনের সঙ্গে ভুটান যাওয়ার কথা কৃষ্ণা রানী সরকারেরও।

উল্লিখিতদের ছাড়াও ভুটানের ঘরোয়া কার্যক্রমে খেলার কথা রয়েছে সানজিদা আক্তার ও শামসুন নাহার সিনিয়রের। তাদের খেলতে যাওয়ার বিষয় চূড়ান্ত না হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য ছাড়পত্র দিয়ে রেখেছে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au