বাংলাদেশ

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের নয়, দালালির ইতিহাস আছে: রিজভী

  • 2:51 am - August 12, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট- বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করার কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বীরত্বের কোনো ইতিহাস নেই, আছে শুধু দালালির ইতিহাস।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর কথিত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা ভোগ করছে, তা সরাসরি মুক্তিযুদ্ধের অর্জন। যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে পাকিস্তানি দখলদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘এদের বীরত্বের কোনো ইতিহাস নেই, শুধু আছে দালালির ইতিহাস।’

রিজভী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত রয়েছে। এই চেতনাই তরুণ প্রজন্মকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রাজপথে নামতে অনুপ্রাণিত করেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, যারা ফ্যাসিস্টদের তুষ্ট করার চেষ্টা করছে, দেশের মানুষ তাদেরও চেনে। একাত্তরের মুক্তিযুদ্ধকে খাটো করার কোনো চেষ্টা সফল হবে না। বর্তমান প্রজন্ম দেশের স্বাধীনতা সংগ্রাম ও ইতিহাসের উত্তরাধিকারী।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে কোনটি বড় বা ছোট, এমন বিভাজন তৈরির চেষ্টা করা উচিত নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার ভাষায়, এ ধরনের বিভাজন জাতির কোনো উপকারে আসবে না।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, সেটিও তারা জানে। দেশের ২০ কোটি মানুষ সব সময় নিজেদের স্বাধীনতা রক্ষায় প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

এই শাখার আরও খবর

ইরানি হামলার আশঙ্কায় খাবারের গাড়িতে গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প

মেলবোর্ন, ১২ আগস্ট: ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম…

মহাকাশে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ, খুঁজবে মহাবিশ্বের অজানা রহস্য

মেলবোর্ন, ১২ আগস্ট: মহাবিশ্বের দৃশ্যমান নক্ষত্র, গ্রহ, গ্যাস ও ধূলিকণা মিলে মোট ভর ও শক্তির মাত্র প্রায় ৫ শতাংশ। বাকি বিশাল অংশ জুড়ে থাকা ডার্ক…

থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

মেলবোর্ন, ১২ আগস্ট: থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন।…

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ ২৭০০

মেলবোর্ন, ১২ আগষ্ট- কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি বহু মানুষ নিখোঁজ…

বাংলাদেশি কৃষককে ধরে নিল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে আটক গ্রামবাসীর

মেলবোর্ন, ১২ আগস্ট: মেহেরপুরের ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর সীমান্তে অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক…

রাশিয়ার হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ ইউক্রেনের

মেলবোর্ন, ১১ আগস্ট: ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে এ দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au