বাংলাদেশ

সাবেক নারী সহকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, তদন্তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

  • 5:03 am - August 12, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
সাবেক নারী সহকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, তদন্তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগস্ট:  সাবেক এক নারী সহকর্মীকে নিয়ে ব্যক্তিগত ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর শারীরিক গঠন, ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে আপত্তিকর আলোচনা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।

বিষয়টি সামনে আসে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ফারিয়া আজাদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। সেখানে তিনি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কথোপকথনের কিছু স্ক্রিনশটও প্রকাশ করেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ফারিয়া আজাদ দীর্ঘদিন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে বর্তমানে দেশটিতে টক্সিকোলজি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

অভিযোগ অনুযায়ী, বিদেশে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা তাঁর বিভিন্ন ছবি ও ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে সাবেক কর্মস্থলের কয়েকজন সহকর্মী আলোচনা করতেন। এ উদ্দেশ্যে ‘সংগ্রাম সৈনিকদের সঞ্চয়’ নামে একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয় বলে দাবি তাঁর।

ফারিয়া আজাদের অভিযোগ, ওই গ্রুপে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা যুক্ত ছিলেন। সেখানে তাঁর শারীরিক গঠন, ব্যক্তিগত জীবন ও দাম্পত্য সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে।

পরে ওই কথোপকথনের কিছু স্ক্রিনশট তাঁর হাতে আসে। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফারিয়া আজাদ বলেন, চার বছর আগে যে প্রতিষ্ঠান ছেড়ে এসেছেন, সেখানকার সাবেক সহকর্মীদের কেউ তাঁকে নিয়ে এ ধরনের আলোচনা করতে পারেন, তা তাঁর কাছে অবিশ্বাস্য। একই সঙ্গে কর্মক্ষেত্রে নারী কর্মকর্তাদের নিরাপত্তা ও সহকর্মীদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অভিযোগে যাদের নাম এসেছে, তারা হলেন  সিলেট জেলার নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন, জামালপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, রংপুরের নিরাপদ খাদ্য অফিসার মো. লোকমান হোসেন, মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মাদ আলী জিন্নাহ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ এবং রাজশাহী জেলার নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামাণিক

অভিযোগকারীর দাবি, নাম আসা ব্যক্তিদের মধ্যে কয়েকজন বর্তমানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে কর্মরত। অন্যরা চাকরি ছেড়ে বর্তমানে ভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। ঘটনার পর ফারিয়া আজাদ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান গুলোর প্রধান কর্মকর্তাদের কাছে ই-মেইলে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তিনি এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগটি যথাযথভাবে তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ‘নারী হয়রানি প্রতিরোধ সেল’ গঠনের আবেদন জানিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে কোনো নারী কর্মকর্তা বা কর্মচারী হয়রানি, অশালীন আচরণ, অপব্যবহার বা বৈষম্যের শিকার হলে যাতে সহজে অভিযোগ জানাতে ও প্রতিকার পেতে পারেন, সে জন্য এ ধরনের সেল গঠনের প্রয়োজনীয়তার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি এড়িয়ে না গিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিশ্চিত হওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগে নাম আসা একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। তবে ঘটনাটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপত্তা, কর্মপরিবেশ এবং সহকর্মীদের পেশাগত আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এই শাখার আরও খবর

এসএসসিতে ৭ লাখ ফেল, ইংরেজি-গণিতে বড় ধাক্কা

মেলবোর্ন, ১২ আগস্ট: গত ১৯ বছরের মধ্যে এবার এসএসসি পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। প্রতি তিনজন পরীক্ষার্থীর একজনের বেশি এবার উত্তীর্ণ হতে পারেনি।…

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

মেলবোর্ন, ১২ আগষ্ট- ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি তিনতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে…

আগস্টের শেষ সপ্তাহেই দিল্লি যেতে পারেন তারেক রহমান

 মেলবোর্ন, ১২ আগষ্ট-  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী আগস্টের শেষ সপ্তাহে ভারত সফর করতে পারেন। ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া শেষ হওয়ার পরই…

‘বন্দে মাতরম’ অপমানে তিন বছরের বেশি কারাদণ্ডের বিধান ভারতে

মেলবোর্ন, ১১ আগস্ট: ভারতে ‘বন্দে মাতরম’ গানকে অপমান বা এর পরিবেশনায় ইচ্ছাকৃত ভাবে বাধা দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী…

দুই দিনের ঢাকা সফর শেষে মোদির সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী

মেলবোর্ন, ১২ আগষ্ট- ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন…

ইরানি হামলার আশঙ্কায় খাবারের গাড়িতে গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প

মেলবোর্ন, ১২ আগস্ট: ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au