বিনোদন

পরিচালকের বকা খাওয়া নিয়ে যা বললেন শ্রাবন্তী

  • 8:48 pm - April 07, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

ওপার বাংলার সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত। সামনেই তার অভিনীত দুটি গুরুত্বপূর্ণ ছবি মুক্তির কথা। যার মধ্যে একটি ঐতিহাসিক ছবি ‘দেবী চৌধুরানী’, যেখানে তার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। এই ছবির লুক ইতোমধ্যেই দর্শকদের মনে ধরেছে।

আর অপরটি উইন্ডোজ প্রযোজনা সংস্থার হয়ে প্রথম কাজ ‘আমার বস’। সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ্যে আসে। ছবির টিজারে এক ঝলকে যা দেখা গেল, তা নিয়ে অবশ্যই কৌতুহল তৈরি হবে দর্শকদের মধ্যে।

এছাড়া সামনেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’। সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

নন্দিতা কড়া ধাঁচের পরিচালক। তাই শ্রাবন্তী কখনো বকা খেয়েছেন কিনা সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে হাসিমুখেই অভিনেত্রী বলেন, না, আমাকে একবারের জন্যও বকা খেতে হয়নি। পরের বার যখন কাজ করব, তখন বকা খাব কিনা জানি না, তবে এবার খাইনি। যদিও বকা খেতে আপত্তি নেই জানিয়ে শ্রাবন্তী বলেন, বকা খাওয়াটাও কিন্তু উচিত। তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কোথায়। তবে ভগবানের আশীর্বাদে আমি বকা খাইনি।

সেই কিশোরী বয়স থেকেই টালিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত শ্রাবন্তী। সেটে পরিচালকই বস। এ রকম টক্সিক বস পেয়েছেন কখনো—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ পেয়েছি। এনওসি দিয়ে বেরিয়েও এসেছি। তিনি বলেন, আসলে আমি টক্সিসিটি নিতে পারি না, সে কারণেই ছেড়ে বেরিয়ে আসি। তবে সেই পরিচালকের নাম না জানিয়ে শ্রাবন্তী বলেন, তার নাম বলছি না, ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা ঘটেছিল।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au