খেলা

নির্বাচকদের কারণে জাতীয় দলে ক্যারিয়ার দীর্ঘ হয়নি: নাসির হোসেন

  • 4:47 am - April 08, 2025
  • পঠিত হয়েছে:৩৯ বার

সোমবার সকাল থেকেই ক্রিকেট পাড়ায় এক উচ্ছ্বাস কাজ করছিল,কেননা এক সময়ের দেশ সেরা ফিনিশার নাসির হোসেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মাঠের ক্রিকেটে। ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে না পারলেও,বল হাতে ছিলেন বেশ কার্যকরী। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ১টি উইকেট।

গুঞ্জন ছিল নাসিরকে খুব সম্ভবত আবাহনীর জার্সি গায়ে এবারের ডিপিএলে দেখা যাবে। তবে শেষমেষ বনিবনা না হওয়ায় খেলছেন গাজী গ্রুপ ক্রিকেটারের হয়ে। মূলত নাসির কোনো দলে সেকেন্ড অপশন হয়ে থাকতে চাননা, নিয়মিত ম্যাচ খেলার সুযোগ চান এই ক্রিকেটার।

প্রায় দেড় বছর পর মাঠের ক্রিকেটে ফিরলেন নাসির,তবে জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার নিজেকে কিছুটা অভাগা ভাবছেন। কেননা এই সময়কালে বেশ কিছু ঘরোয়া লিগ তিনি মিস করেছেন। তবে নাসির কখনই নিজের মনোবল হারাননি।কেননা নাসিরের বিশ্বাস ছিল মানুষ চাইলেই সব সম্ভব। তাইতো নিষেধাজ্ঞা কাটিয়ে পরদিনই ম্যাচ খেলার সুযোগ পেলেন নাসির।

নিষেধাজ্ঞার আগে নাসিরের পারফরমেন্স খুব একটা খারাপ বলার সুযোগ নেই। যখনই যেখানে খেলেছেন চেষ্টা করেছেন নিজের সামর্থ্য অনুযায়ী খেলার।২০২৩ সালে বিপিএলেও নাসির হোসেন ব্যাটে বলে ছিলেন দুর্দান্ত।কিন্তু কোন এক অজানা কারণে সে বছর জাতীয় দলের কোনো ক্যাম্পেই সুযোগ মেলেনি নাসিরের। তবু নাসিরের বিশ্বাস পারফর্ম করলে সুযোগ আসবেই।

নাসির একসময় জাতীয় দলে ছিলেন অটো চয়েস। পেয়েছিলেন ফিনিশার তকমাও। তবে সময়ের পরিক্রমায় নাসির এখন জাতীয় দলের আশেপাশেও নেই। এর কারণ হিসেবে নাসির জানান তিনি পর্যাপ্ত সুযোগ পাননি সেই সাথে আঙুল তুলেছে নির্বাচক প্যানেলের দিকে।
নাসিরের বয়স এখন ৩৪ ছুইছুই,নেই জাতীয় দলের কোনও ক্যাম্পেও তবু স্বপ্ন দেখেন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au