বিশ্ব

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

  • 3:08 am - August 24, 2026
  • পঠিত হয়েছে:৪৯ বার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে হামলা চালানো হবে বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক মন্তব্যে এসব কথা বলেন পুতিন।

পুতিন বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কিয়েভ নিজেই এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছে, যার পাল্টা প্রতিক্রিয়া রাশিয়ার পক্ষ থেকেও আসবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, “তারা প্যান্ডোরার বাক্স খুলেছে। এখন আমাদের পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।” তিনি জানান, এবার ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অর্থনৈতিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

চলতি গ্রীষ্মে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোতে ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল শোধনাগার, অনলাইন খুচরা বিক্রেতাদের গুদামসহ বিভিন্ন অর্থনৈতিক স্থাপনা রয়েছে। ইউক্রেনের দাবি, এসব অবকাঠামো রাশিয়ার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর পাল্টা হিসেবে রাশিয়াও ইউক্রেনের অর্থনৈতিক অবকাঠামোয় হামলা চালিয়ে আসছে। বিশেষ করে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনা রুশ হামলার লক্ষ্য হয়েছে। এতে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে পুতিন দাবি করেছেন, ইউক্রেনের শস্য রপ্তানি কমে গেলেও বিশ্ববাজারে খাদ্যসংকট তৈরি হবে না। রাশিয়া চাইলে ইউক্রেনের শস্য রপ্তানির ঘাটতি পূরণ করতে সক্ষম বলেও দাবি করেন তিনি। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার নিজেদের পণ্য পরিবহনে কিছু সমস্যা তৈরি হলেও সেগুলো মোকাবিলা করার সক্ষমতা মস্কোর রয়েছে।

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি নিরাপদ রাখার জন্য এর আগে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়েছিল। তবে ২০২৩ সালে মস্কো ওই চুক্তি থেকে সরে যায়।

এদিকে চলমান যুদ্ধের অবসানে শান্তি আলোচনার বিষয়ে নিজেদের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। তবে সেই আলোচনা হতে হবে যুদ্ধক্ষেত্রের বর্তমান বাস্তবতার ভিত্তিতে।

ইউক্রেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলোকে ‘অদ্ভুত’ ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন পুতিন। এসব প্রস্তাবের ভিত্তিতে কোনো সমঝোতায় যেতে মস্কো রাজি নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

ইসরায়েলকে শাস্তির আওতায় আনার দাবি ১০২ সাবেক ফরাসি-ব্রিটিশ কূটনীতিকের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইসরায়েলের ওপর যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ জন সাবেক কূটনীতিক। তাঁদের অভিযোগ, দখলকৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au