বাংলাদেশ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • 11:54 pm - August 25, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ এখন একটি স্বীকৃতির দেশ। পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের মুসলিম বিশ্বের অংশীদাররা এখন বাংলাদেশের নেতৃত্বকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।’

তিনি বলেন, পশ্চিম এশিয়ায় যদি ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হয়, তাহলে সেখানে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পশ্চিম এশিয়ায় যদি কোনো নিরাপত্তা চুক্তি থাকে, যদি ইসলামি দেশগুলোর মধ্যে নিরাপত্তা চুক্তি হয়, তাহলে সেখানে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। দেখা যাক। বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।’

মক্কায় তিন দেশের প্রতিরক্ষা চুক্তি

গত ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির মাধ্যমে তিন দেশ পারস্পরিক নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা গভীর করা এবং অঞ্চল ও এর বাইরেও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অঙ্গীকার করে।

মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত ওই সম্মেলনে চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

চুক্তিতে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোও এর অন্যতম লক্ষ্য।

এদিকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হুমায়ুন কবির গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এই শাখার আরও খবর

ইমরান খানের অধিকার রক্ষায় যুক্তরাজ্যের হস্তক্ষেপ চান জেমাইমা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৌলিক অধিকার, চিকিৎসাসেবা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী…

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি),…

বল হাতেও চমকালেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের সামর্থ্যের…

কেন গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ?

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি…

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, চীনের পাল্টা হুঁশিয়ারি

মেলবোর্ন, ২৬আগষ্ট- ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি…

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au