বাংলাদেশ

চার হত্যাকান্ডের তদন্ত নিয়ে নানা প্রশ্ন

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে

  • 1:06 am - August 26, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
পুলিশ কমিশনার আবদুল মাবুদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মু. মাহবুবুর রশীদকে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।

চার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্নের মধ্যেই বদলি

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে নানা প্রশ্ন ওঠার মধ্যেই মহানগর পুলিশ কমিশনার পদে এই পরিবর্তন হলো।

গত শনিবার রাতে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নেওয়ার দাবি করে এবং দুই যুবককে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও পুলিশ জানায়।

তবে নিহত পরিবারের স্বজনদের পক্ষ থেকে শুরু থেকেই পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা, মরদেহের অবস্থা এবং পুলিশের প্রাথমিক বক্তব্য নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। এসব বিষয়ে আরও নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

এ অবস্থায় রংপুর মহানগর পুলিশ কমিশনারের বদলিকে হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত বলে অনেকে মনে করলেও, সরকারি প্রজ্ঞাপনে আবদুল মাবুদকে সরানোর কারণ হিসেবে গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের তদন্তের কোনো উল্লেখ করা হয়নি।

এর আগে গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে সেই পদায়নের পর তাঁর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হলো।

২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছরের ২৬ নভেম্বর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। দীর্ঘ সময় তাঁর পদোন্নতি আটকে ছিল বলে পুলিশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা ছিল। প্রায় দেড় দশক পর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।

নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মু. মাহবুবুর রশীদ এর আগে পুলিশের বিশেষ শাখার ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর নেতৃত্বে এখন রংপুর মহানগর পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম কীভাবে এগোয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

এই শাখার আরও খবর

ইমরান খানের অধিকার রক্ষায় যুক্তরাজ্যের হস্তক্ষেপ চান জেমাইমা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৌলিক অধিকার, চিকিৎসাসেবা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী…

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি),…

বল হাতেও চমকালেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের সামর্থ্যের…

কেন গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ?

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি…

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, চীনের পাল্টা হুঁশিয়ারি

মেলবোর্ন, ২৬আগষ্ট- ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি…

‘দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক দেখতে হবে’, দোভালের সঙ্গে বৈঠকে চীনের বার্তা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা কমানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও স্থিতিশীল করার বিষয়ে আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au