বিশ্ব

নৌঘাঁটির নিরাপত্তায় রুশ নাগরিকের বাড়ি অধিগ্রহণে উদ্যোগ সুইডেনের

  • 5:13 pm - August 26, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
রুশ নাগরিকের মালিকানাধীন একটি বাড়ি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সুইডেন।

মেলবোর্ন, ২৬ আগষ্ট- জাতীয় নিরাপত্তা ও সামরিক স্থাপনার সুরক্ষার স্বার্থে রুশ নাগরিকের মালিকানাধীন একটি বাড়ি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সুইডেন। দেশটির সশস্ত্র বাহিনী রাজধানী স্টকহোমের দ্বীপপুঞ্জ এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ ‘মুসকো’ নৌঘাঁটির কাছের একটি সমুদ্রসৈকতসংলগ্ন সম্পত্তি সরকারের মাধ্যমে বাজেয়াপ্ত করার সুপারিশ করেছে।

সুইডিশ গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটির সঙ্গে রাশিয়ার সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে পরিচিত এক ধনকুবের ব্যবসায়ীর নাম জড়িত রয়েছে। তবে আইনি নথি অনুযায়ী, সম্পত্তিটির মালিক তার স্ত্রী, যিনি রাশিয়া ও সুইডেন উভয় দেশের নাগরিক। ২০১৭ সাল থেকে তার নামেই বাড়িটির মালিকানা রয়েছে।

সুইডেনের সামরিক বাহিনীর দাবি, মুসকো নৌঘাঁটির অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং রাশিয়ার সম্ভাব্য নজরদারি বা গোয়েন্দা তৎপরতার আশঙ্কা নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। এ কারণে নৌঘাঁটির কাছাকাছি অবস্থিত এ সম্পত্তি দেশের প্রতিরক্ষার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সুইডিশ সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ড্রোন হামলা প্রতিরোধ এবং নৌঘাঁটির নিরাপত্তা জোরদারের জন্য ওই জমির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির পাবলিক ব্রডকাস্টার ‘এসভিটি’ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বাড়িটি সুইডিশ সামরিক বাহিনীর নজরদারির মধ্যে ছিল।

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন বলেছেন, প্রতিরক্ষা সংক্রান্ত কোনো গোপন তথ্য যেন বাইরে না যায় এবং কোনো প্রতিপক্ষ যাতে কৌশলগত সুবিধা নিতে না পারে, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।

অন্যদিকে, সুইডিশ প্রতিরক্ষা বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ কার্ল-জোহান এডস্ট্রম সতর্ক করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে সুইডেন সবচেয়ে জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রায় দুই শতাব্দীর সামরিক নিরপেক্ষতার নীতি ভেঙে ন্যাটো জোটে যোগ দেয় সুইডেন। এরপর থেকেই দেশটি জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্থাপনার সুরক্ষায় আরও কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে রুশ নাগরিকের মালিকানাধীন এই সম্পত্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে রয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নিরাপদ পরিবেশ না থাকায় এখনো মিয়ানমারে ফিরতে পারছেন না রোহিঙ্গারা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপকভাবে বিতাড়নের প্রায় নয় বছর পর আবারও তাদের প্রত্যাবাসনের বিষয়টি আলোচনায় এসেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে…

অপ্রাপ্তবয়স্কদের তথ্য অরক্ষিত রাখার অভিযোগে টিকটককে জরিমানা করল ব্রাজিল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থতা এবং তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ১৫ কোটি ৩৮ লাখ ব্রাজিলীয় রিয়াল জরিমানা করেছে…

গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার…

গোপনে মস্কো সফরে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। তবে তার সফরের…

পারিবারিক নৈশভোজে গুলি, শিশুসহ নিহত ৮

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংস শহরের বাইরে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের ওপর গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন ৪৪ বছর বয়সী…

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

মেলবোর্ন, ২৬ আগষ্ট- নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে নিয়মিত পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা দুই টুর্নামেন্টের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au