ফাইনালে মারামারি কাণ্ডে ফিফার শাস্তি নিয়ে মুখ খুললেন স্পেনের কোচ
মেলবোর্ন, ২৭ আগষ্ট- ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফার শাস্তি নিয়ে মুখ খুলেছেন স্পেনের কোচ লুইস…
মেলবোর্ন, ২৭ আগষ্ট- যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ৪৯ হাজার ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর এক মাসে সর্বোচ্চ গ্রেপ্তারের সংখ্যা।
সরকারি তথ্য অনুযায়ী, জুনের তুলনায় জুলাইয়ে আইসিইর গ্রেপ্তার প্রায় ১৫ শতাংশ বেড়েছে। আর ফেব্রুয়ারির তুলনায় জুলাইয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে প্রায় ৭০ শতাংশ। ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যেই অভিযান ও গ্রেপ্তার ক্রমেই বাড়ছে।
ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার আগে আইসিই সাধারণত প্রতি মাসে ৮ হাজারের কিছু বেশি মানুষকে গ্রেপ্তার করত। তাদের বড় একটি অংশকে বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যের কারাগার থেকে আইসিইর কাছে হস্তান্তর করা হতো।
ট্রাম্প ক্ষমতায় ফেরার পর আইসিইর অভিযান ধীরে ধীরে আরও বিস্তৃত হয়। সংস্থাটির কর্মকর্তাদের এজেন্টরা কোথায় এবং কাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারবেন, সে বিষয়ে আগে থাকা কিছু সীমাবদ্ধতাও তুলে দেওয়া হয়। এর ফলে গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত বছরের ডিসেম্বরেই মাসিক গ্রেপ্তারের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যায়।
জুলাই মাসে শুধু টেক্সাস ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেই প্রায় ২০ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই অঙ্গরাজ্য আইসিইর সঙ্গে চুক্তিতে যুক্ত রয়েছে। ওই চুক্তির আওতায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে আইসিইকে সহযোগিতা করতে পারে।
অভিবাসনবিরোধী অভিযান জোরদারের পেছনে আইসিইর জনবল বৃদ্ধিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত বছর সংস্থাটি প্রায় ১২ হাজার নতুন কর্মকর্তা ও এজেন্ট নিয়োগ করেছে। ফলে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা ও অবৈধ অভিবাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের সক্ষমতা বেড়েছে।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমানো এবং অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে। সেই নীতির অংশ হিসেবেই আইসিইর অভিযান আরও ব্যাপক করা হয়েছে। তবে এই কঠোর অভিযানের ফলে অভিবাসীদের অধিকার ও মানবিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন মহলে উদ্বেগ ও বিতর্ক তৈরি হয়েছে।
সুত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au