বাংলাদেশ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

  • 3:45 pm - August 27, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ি এলাকার ক্লাব মোড়সংলগ্ন গোডাউনটিতে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঝুট ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর গোডাউনের বিভিন্ন অংশে আগুন বা ধোঁয়ার উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখেন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই শাখার আরও খবর

শিশুদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

মেলবোর্ন, ২৭ আগষ্ট-  ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে শিশুদের ক্ষতি এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলায় প্রায় ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায়…

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মেলবোর্ন, ২৭ আগষ্ট- দ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে, বর্তমান বাংলাদেশ…

১৭ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ফিরল ফেনারবাচে

মেলবোর্ন, ২৭ আগষ্ট: দীর্ঘ ১৭ মৌসুমের অপেক্ষার অবসান ঘটিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে তুরস্কের অন্যতম সফল ক্লাব ফেনারবাচে। ফরাসি ক্লাব অলিম্পিক…

নিখোঁজদের খোঁজে মধ্যরাতে কাঠমান্ডুর হাসপাতালে স্বজনদের ভিড়

মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ স্বজনদের সন্ধানে মধ্যরাতেও কাঠমান্ডুর একটি হাসপাতালের সামনে ভিড় করছেন পরিবারের সদস্যরা। প্রিয়জনের কোনো খবর পাওয়ার…

লেখালেখি বন্ধ না করলে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি

মেলবোর্ন, ২৭ আগষ্ট- কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক হাসান ইমাম ইবনে হাবীব ওরফে হাসান ইমাম রুবেলকে লেখালেখি বন্ধের জন্য সতর্ক করে ‘তৌহিদী জনতা’র নামে একটি উড়োচিঠি দেওয়া…

স্কুল ভর্তির ফর্মে ‘জাত’ কলাম বাদ দিচ্ছে হিমাচল প্রদেশ

মেলবোর্ন, ২৭ আগষ্ট: জাতভিত্তিক বৈষম্য কমাতে ভারতের হিমাচল প্রদেশের স্কুলগুলোর ভর্তি ফর্ম থেকে ‘জাত’ কলাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের স্কুলগুলোতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au