বাংলাদেশ

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

  • 12:48 am - August 28, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
নির্বাচন কমিশন। ছবিঃ সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তফসিল ঘোষণার সময় অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করাই কমিশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে আসন্ন বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ সামাজিক ও ধর্মীয় উৎসব এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। তবে যেকোনো মূল্যে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

তিনি জানান, নভেম্বরে যেন বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে নির্বাচন কমিশন। পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করা গেলে বা সময়সূচিতে কিছুটা সমন্বয় করা সম্ভব হলে ডিসেম্বর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের ভোট আয়োজন করা যাবে।

নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার বিষয়ে সিইসি বলেন, কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে সবকিছু এককভাবে ইসির নিয়ন্ত্রণে থাকে না। বিভিন্ন পরীক্ষা, জাতীয় ও ধর্মীয় উৎসব এবং অন্যান্য কর্মসূচির বিষয়ও বিবেচনায় নিতে হয়। এর পরই উপযুক্ত সময় নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে। তাই সব দিক বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করতে হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিকভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন।

বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, এই উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে খুব শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি।

নির্বাচন আয়োজনের আনুষঙ্গিক প্রয়োজনীয় কেনাকাটার কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, কমিশনের প্রশাসনিক প্রস্তুতি পুরোপুরি শেষ হলেও পাবলিক পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই নির্বাচনের সঠিক তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে।

এই শাখার আরও খবর

৭২ ঘণ্টার মধ্যে ফের হড়পা বান? নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসে নতুন হ্রদ, সতর্ক চীনের

নেপাল-তিব্বত সীমান্তে পাহাড়ি ধসে দুটি নদীর গতিপথ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে বিশাল একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিক বাঁধে আটকে থাকা হ্রদ। ইতোমধ্যে হ্রদটিতে প্রায় ২০…

নেপালে প্রাণহানি বেড়ে ৩৫৯, নিখোঁজ ৬৫ মার্কিন ও ৩৩ ব্রিটিশ

নেপালে হিমবাহ ধসের পর সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় নেপালের পুলিশ হতাহতের এ সংখ্যা…

শেখ মুজিবের রাজনৈতিক জীবন: গৌরব, বিতর্ক ও ট্র্যাজেডির পাঠ

বাংলা‌দে‌শের মু‌ক্তিযু‌দ্ধের সময় সমগ্র জা‌তির কা‌ছে প্রধান নেতা ছি‌লেন শেখ মু‌জিবুর রহমান। এই সত‌্য অস্বীকার করার সু‌যোগ নেই। বি‌শ্বের সব রাজ‌নৈ‌তিক নেতাই ‌ছি‌লেন দো‌ষে-গু‌ণে মানুষ…

আগামী চক্রবর্তীর নিথর দেহ ছাদে টানতে দেখেছেন প্রতিবেশী কয়েকজন, এখন মুখ খুলছেন না

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে হত্যার সময়,…

ধানমণ্ডি ৩২-এর ইতিহাস ও সমকালীন বাংলাদেশ নিয়ে প্রকাশিত ‘পোড়াবাড়ির সংলাপ’

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঠিকানা ধানমণ্ডি ৩২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনকে ঘিরে ইতিহাস, রাজনৈতিক স্মৃতি ও সমকালীন বাংলাদেশের নানা প্রশ্ন উঠে এসেছে লেখক…

‘কামব্যাক সত্যিই হচ্ছে’, অস্ট্রেলিয়ায় অভিজাত নারী ক্রিকেটে খেলার ছাড়পত্র পেলেন ট্রান্স ক্রিকেটার আনায়া

ট্রান্সজেন্ডার ক্রিকেটার আনায়া বাঙ্গারকে ২০২৭ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়ার অভিজাত পর্যায়ের নারী ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর ফলে আগামী মৌসুমে তিনি নারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au