মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৫৬ বছর।
শনিবার দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে সুদিব্য কুমার সোনু স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
সুদিব্য কুমার সোনু ২০১৯ সালে গিরিডিহ বিধানসভা আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। পরে তিনি ঝাড়খণ্ড সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও কৌশলবিদ হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাজ্যের পরিবহনমন্ত্রী দীপক বিরুয়া। তারা সুদিব্য কুমার সোনুর অবদান স্মরণ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সুদিব্য কুমার সোনুর আকস্মিক মৃত্যু দল, সরকার এবং পুরো ঝাড়খণ্ডের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও সরকারি দায়িত্ব পালন করছিলেন সুদিব্য কুমার সোনু। রাজ্যের পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে ঝাড়খণ্ড সরকারের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি কর্ণাটক সফর করেছিলেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার পাশাপাশি রাজ্যের শিক্ষা, নগর উন্নয়ন ও পর্যটন খাতের বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি যুক্ত ছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় তার আকস্মিক মৃত্যু ঝাড়খণ্ডের রাজনীতিতে শোকের পরিবেশ তৈরি করেছে।
সুত্রঃ এনডিটিভি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au