ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২
ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…
প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশার জামিনের আদেশ দেন।
রাজধানীর গুলশান থানায় ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় সাজা পরোয়ানা জারি হওয়ার পর গত ২৫ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত ওই মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালতের আদেশে উল্লেখ করা হয়।
মামলাটি ২০০৮ সালে দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন পর ওই মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড পাওয়ার পর সাজা পরোয়ানার ভিত্তিতে বিদিশাকে গ্রেফতার করা হয়। হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় এখন তার মুক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au