বিশ্ব

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

  • 8:51 pm - September 06, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ছবি: সংগৃহীত।

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রবিবার দুপুর দেড়টার দিকে চাণক্যপুরীর কাছে মোতি বাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিল্লি দমকল বিভাগ জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ভবন ধসের খবর পাওয়া যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। পরে উদ্ধারকাজে আরও কয়েকটি ইঞ্জিন যুক্ত করা হয়।

ঘটনার পর ধ্বংসস্তূপের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ভিডিওগুলোতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ এবং সেখানে উদ্ধারকাজ চালানোর দৃশ্য দেখা গেছে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী ‘পেইং গেস্ট’ হিসেবে থাকতেন। রবিবার ছুটির দিন হওয়ায় ঘটনার সময় অনেকেই ভবনটির ভেতরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী থাকতে পারেন।

ভবনটির আশপাশের আরও কয়েকটি বাড়িও শিক্ষার্থীদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়েছিল। সেসব ভবনের এক ‘পেইং গেস্ট’ শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনের আর্তনাদ শুনতে পেয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ভবনটি মূলত আবাসিক কাজে ব্যবহৃত হলেও সেখানে অনেক শিক্ষার্থী ভাড়া থাকতেন। ভবনের নিচে বেশ কয়েকটি গাড়ি পার্ক করা ছিল। ধসের কারণে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিল্লি পুলিশের ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গোয়েল জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে আছেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র-আনন্দবাজার.কম

এই শাখার আরও খবর

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au