খেলা

আইপিএলে চেন্নাই পেসারদের যেন নাজেহাল অবস্থা

  • 11:47 pm - April 09, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

চলতি আসরে চেন্নাই সুপার কিংসের পেস আক্রমণ যেন একেবারেই বাজে অবস্থা। গতি, লাইন-লেন্থ কিংবা উইকেট নেওয়ার ধার; সব দিক থেকেই হতাশ করছেন দলের ফাস্ট বোলাররা। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই উঠে আসছে এক নাম; মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার মাস্টার গত আসরে চেন্নাইয়ের জার্সিতে যেভাবে বল হাতে অবদান রেখেছিলেন, সেই তুলনায় এবার তার অনুপস্থিতি অনেকটাই অনুভব করছে দলটি।

গত মৌসুমে ফিজ চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন ৯টি ম্যাচে। ২৩-এরও কম গড় আর ৯.২৬ ইকোনমি রেট সত্ত্বেও তার নিয়ন্ত্রিত বোলিং ছিল চেন্নাইয়ের জন্য বড় ভরসা। উইকেট নেওয়ার পাশাপাশি মিড ও ডেথ ওভারে রান আটকে রাখার কাজটাও দারুণভাবে সামলেছেন তিনি। এবারের আসরে সেই জায়গাটা শূন্যই থেকে গেছে।

চলতি আইপিএলে চেন্নাইয়ের পেস আক্রমণ প্রায় নিঃস্ব বললেও বাড়িয়ে বলা হবে না। দলের একমাত্র উজ্জ্বল দিক খলিল আহমেদ। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে এখনও পর্যন্ত দলকে কিছুটা এগিয়ে রাখছেন। তার গড় ১৬.৫০ এবং ইকোনমি ৮ এর একটু ওপরে;যেটা এই সময়ে অনেকটাই সম্মানজনক। তবে তার বাইরেই চিত্রটা একেবারে বিপরীত। যেমন মুস্তাফিজেরই বন্ধু মাথিশা পাথিরানা; যার ওপর অনেক প্রত্যাশা ছিল, তিনি এখন পর্যন্ত তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৪ ম্যাচে ৫ উইকেট নিলেও রান দিয়েছেন গড়ে ২৯ করে, আর ওভারপ্রতি রান খরচ প্রায় ১০! এটা যেকোনো বোলিং ইউনিটের জন্য মাথাব্যথার কারণ।

আরেক তরুণ পেসার মুকেশ চৌধুরীর অবস্থা তো আরও করুণ। গড় যেখানে ৭১, সেখানে ওভারপ্রতি রান খরচ করেছেন ১১.৮৩। এক মুহূর্তের জন্য চোখ কপালে উঠে যাওয়াটাই স্বাভাবিক। ব্যর্থতার তালিকায় যুক্ত হয়েছেন দুই ইংলিশ পেসার স্যাম কারান ও জেমি ওভারটনও। এখনও পর্যন্ত তারা উইকেটের খাতা খুলতেই পারেননি। এর চেয়ে হতাশার আর কী হতে পারে!

এই যখন চেন্নাইয়ের পেস ইউনিটের অবস্থা, তখন মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলতেই পারেন, “ফিজ কি অতটুকু পার্থক্য গড়ে দিতে পারতেন?” উত্তরটা হয়ত সরাসরি হ্যাঁ-না দিয়ে দেওয়া যায় না। তবে সাম্প্রতিক পারফরম্যান্স, অভিজ্ঞতা আর ভিন্নধর্মী বোলিং স্টাইল;সব মিলে মুস্তাফিজ যে কিছুটা হলেও চিত্র পাল্টে দিতে পারতেন, তা বলাই যায়।

বিশেষ করে ডেথ ওভারে ফিজের কাটার আর স্লোয়ার বল গুলো যেভাবে ব্যাটারদের নড়বড় করে দেয়, সেটাই হয়ত এখন মিস করছে চেন্নাই। হয়ত তার উপস্থিতি চেন্নাইকে ম্যাচে ফিরিয়ে আনতে পারত, কিংবা অন্তত প্রতিপক্ষকে কিছুটা চাপে ফেলতে পারত।

সব মিলিয়ে বলাই যায়, এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের পেস আক্রমণ যেন একদম খোলসে ঢুকে পড়েছে। আর সেই খোলস ভাঙার জন্য হয়ত তারা তাকিয়ে আছে এমন একজনের দিকে, যিনি এখন আর তাদের ডাগআউটে নেই; নাম তার মুস্তাফিজুর রহমান।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au