খেলা

বিপিএলের পর ডিপিএলেও পেমেন্ট নিয়ে নয়-ছয়

  • 11:57 pm - April 09, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার

ঈদের আগেই ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের বোনাস পাওয়ার কথা ছিলো। কিন্তু বোনাস তো দূরের কথা, সেই প্রতিশ্রুত টাকাটাও মেলেনি ডিপিএলের মাঝ পথেও। এরই মধ্যে ডিপিএলে ৯ ম্যাচ খেলে ফেলেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। শেষমেশ বাধ্য হয়ে আজ অনুশীলন বর্জন করেছেন তারা। তবে এ বিষয়ে কিছুই জানেন না সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ।

বেতন-বোনাস না পেয়ে খেলোয়াড়েরা অনুশীলন বন্ধ করে দিলেও, খেলা বন্ধ হয়নি। বেতনবঞ্চিত হয়েও খেলে গেছেন ৯ ম্যাচ। ঈদের আগেও মিলেনি পাওনা টাকা। অবশেষে মুখ খুললেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বিসিবিতেও লিখিত অভিযোগ দিয়েছেন পারটেক্সের বেশ কয়েকজন ক্রিকেটার।

ক্রিকেটারদের অভিযোগ কোনো পাওনা না পরিশোধ করেই নতুন করে ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়ে বৃহস্পতিবারের ম্যাচে নামাতে চায় ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবটি তা অস্বীকার করেছে। ক্লাবটির পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বুঝিয়ে দেয়া হবে সব অর্থ।

বিপিএলের পর ডিপিএলেও ক্রিকেটারদের পাওনা নিয়ে নাটক। প্রতি বছরই ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এই ক্লাবের হয়ে চলতি আসরে খেলেছেন সাব্বির রহমান, মুক্তার আলীরা। এরই মধ্যে প্রশ্ন উঠছে—সিসিডিএমের নজরদারি কোথায়?

এমন পরিস্থিতি না বদলালে শুধু একটি ক্লাব নয়, ক্ষতিগ্রস্ত হবে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au