খেলা

এলএএফসিকে হারিয়েছে মেসির ইন্টার মায়ামি

  • 3:17 pm - April 10, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

নামটা মেসি বলেই হয়তো সব অসম্ভবকে সম্ভব করা যায়। দুই লেগ মিলিয়ে দুই গোলে পিছিয়ে ছিল মেসির দল। সেখান থেকে মেসির জোড়া গোলে দল যায় এগিয়ে। ইন্টার মায়ামি জিতে নেয় ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে মেসিরা জিতলেন ৩-২ গোলে।

২০২২ কাতার বিশ্বকাপে উগো লরিসের বিপক্ষে টাইব্রেকারসহ দুটি গোল করেছিলেন মেসি। আজ ফের সেই লরিসকেই পরাস্ত করলেন দু’বার। ফ্রান্সের অভিজ্ঞ এই গোলরক্ষক বর্তমানে এলএএফসির গোলবার সামলান, কিন্তু আজও মেসির সামনে তিনি ছিলেন অসহায়।

প্রথমার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের চিরচেনা কার্লিং শটে বল জালে পাঠান মেসি। সেই মুহূর্তেই যেন ম্যাচ ঘুরে দাঁড়ানোর সংকেত দেয় মায়ামি। দ্বিতীয়ার্ধে মেসিরা সমতায় ফেরে ৬১ মিনিটে। সেই সময়ে নোয়াহ অ্যালেনের দারুণ এক ভুলবোঝাবুঝি থেকে গোল পায় দলটি।

এই গোলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। তবে ‘অ্যাওয়ে গোল’ নিয়মের কারণে তখনো এগিয়ে ছিল এলএএফসি। ৬৭ মিনিটে মেসির পাস থেকে লুইস সুয়ারেজ বল জালে পাঠালেও রেফারি তৎক্ষণাৎ অফসাইডের বাঁশি বাজান।

তবে মায়ামির ছন্দ থামেনি। একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় এলএএফসি। ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারলনের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। গোলের সামনে দাঁড়িয়ে ছিলেন মেসি, আর সুযোগ পেয়ে কখনোই পিছিয়ে থাকেন না তিনি। নিখুঁত শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা।

শেষ দিকে যখন ম্যাচ প্রায় ধরাছোঁয়ার বাইরে, তখন এলএএফসি মরিয়া হয়ে চেষ্টা করে সমতায় ফেরার। কিন্তু ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি ছিলেন দেয়াল হয়ে। একের পর এক সেভ করে তিনি নিশ্চিত করেন, মেসিদের স্বপ্ন যাত্রা থামছে না এখানেই।

দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয় আর দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ইন্টার মায়ামি জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে মেক্সিকোর ক্লাব পুমাস অথবা কানাডার এমএলএস ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। সম্ভাব্য প্রথম লেগ অনুষ্ঠিত হবে এ মাসের ২২, ২৩ অথবা ২৪ তারিখে। আর এবারের এই খেলায় আবারও প্রমাণ হলো, যখন মাঠে থাকেন লিওনেল মেসি, তখন সব অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au