জাভা সাগরে ফেরি উল্টে নিহত ৬, নিখোঁজ ১২৯
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১২৯ যাত্রী। দুর্ঘটনার…
রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে না পারা এবং বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফ্রান্সের বিদায়ের পরও এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে এগিয়ে রাখছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার মতে, ব্যালন ডি’অর একটি ব্যক্তিগত পুরস্কার হওয়ায় দলীয় সাফল্য না থাকলেও অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি পুরস্কারটি জিততে পারেন।
‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পের বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, এবারের ব্যালন ডি’অর জয় তার অন্যতম স্বল্পমেয়াদি লক্ষ্য এবং তিনি বিশ্বাস করেন, পুরস্কারটি জেতার যথেষ্ট সম্ভাবনা তার রয়েছে।
এমবাপ্পে বলেন, ‘আমি বিশ্বাস করি এবার ব্যালন ডি’অর জেতা সম্ভব। এটি আমার অন্যতম স্বল্পমেয়াদি লক্ষ্য। অনেকে হয়তো বলবেন ক্লাব বা জাতীয় দলের হয়ে আমি কোনো ট্রফি জিতিনি। কিন্তু মনে রাখা উচিত, এটি একটি ব্যক্তিগত পুরস্কার। সর্বসম্মতভাবে কেউ ব্যালন ডি’অর জিতেছে বলে আমার জানা নেই।’
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি এবং লা লিগায় ২৫টি গোল করেন এমবাপ্পে। পাশাপাশি বিশ্বকাপেও নিজের ক্যারিয়ারের ২২তম গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি। তবে ফ্রান্সের বিশ্বকাপযাত্রা শেষ হয় সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে।
ব্যক্তিগত পারফরম্যান্সকে ব্যালন ডি’অরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন এমবাপ্পে। তিনি বলেন, মেসি ও রোনালদোর যুগ থেকেই এই পুরস্কার সম্পর্কে তার ধারণা তৈরি হয়েছে। অসাধারণ পারফরম্যান্স করা খেলোয়াড়দেরই এই পুরস্কার দেওয়া হয় বলে মনে করেন তিনি।
নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘আমার চেয়ে ভালো ফুটবল অন্য কেউ খেলেনি। সব বড় টুর্নামেন্টে এত গোল করা এবং বিশ্বকাপের মতো মঞ্চে ইতিহাস গড়ে সর্বকালের সেরা গোলদাতা হওয়া চাট্টিখানি কথা নয়।’ তার ভাষ্য অনুযায়ী, ছুটির সময়েও মানুষ তার এই পারফরম্যান্স নিয়েই আলোচনা করেছে।
এ সময় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড ভাঙার বিষয়টিও তুলে ধরেন এমবাপ্পে। তার মতে, মেসিকে অনেকেই ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করেন এবং তার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও উচ্চারিত হয়। এমন একজন খেলোয়াড়ের রেকর্ড ভাঙা তার জন্য বিশেষ অর্জন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানেরও প্রশংসা করেছেন এমবাপ্পে। বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি তারকাকে ফরাসিদের কাছে আবেগ ও শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি।
এমবাপ্পে বলেন, ‘ফরাসিদের কাছে জিজু এক আবেগের নাম। তিনি শ্রেষ্ঠত্ব ও আভিজাত্যের প্রতীক। খেলোয়াড় হিসেবে জাতীয় দলের ইতিহাসে তিনি যেসব অনন্য মুহূর্ত তৈরি করেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে অমলিন হয়ে থাকবে।’
দলীয় শিরোপার ঘাটতি থাকলেও ব্যক্তিগত গোল, রেকর্ড ও বড় মঞ্চের পারফরম্যান্সকে সামনে রেখে এবার ব্যালন ডি’অর জয়ের প্রত্যাশা করছেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ভোটে তার এই আত্মবিশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: রয়টার্স।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au