বাংলাদেশ

সড়কের পাশে কার্টনে মিলল ছয় টুকরা মরদেহ, এলাকায় চাঞ্চল্য

  • 10:30 pm - September 12, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
লাশ উদ্ধারের সময় স্থানীয় লোকজনের ভিড়। মধুখালী, ফরিদপুর; ১২ সেপ্টেম্বর ২০২৬ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে সড়কের পাশের ঝোপ থেকে তিনটি কার্টনের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ছয় টুকরা করা হয়েছিল। নিহত ব্যক্তি পুরুষ, বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশের একটি কাঁচা সড়কের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ঝোপের মধ্যে তিনটি কার্টন পড়ে থাকতে দেখা যায়। কার্টনগুলোর মুখ বাঁধা ছিল। সেগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তিনটি উদ্ধার করে। পরে সেগুলো খুলে বস্তাবন্দী অবস্থায় খণ্ডিত মরদেহ দেখতে পায় পুলিশ।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। মধুখালী, ফরিদপুর; ১২ সেপ্টেম্বর ২০২৬। ছবি: সংগৃহীত

পুলিশ জানিয়েছে, মরদেহটি ছয়টি অংশে খণ্ডিত করা হয়েছিল। এমনকি দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ক্রাইমসিন ইউনিটের সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করেন।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান জানান, মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

এই শাখার আরও খবর

উত্তরার অলিগলিতে চীনা নাগরিকদের টানা লাইভ, ঘরে ঢুকেও ভিডিও ধারণ; বিভ্রান্তিতে স্থানীয়রা

ঢাকার উত্তরার বিভিন্ন এলাকায় মাসের পর মাস ধরে লাইভ ভিডিও ধারণ করছেন একদল চীনা নাগরিক। সকাল থেকে রাত পর্যন্ত রাস্তাঘাট, দোকানপাট, আবাসিক এলাকা এমনকি মানুষের…

ঢাকায় রাতভর ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

ওটিএন বাংলা রিপোর্ট :   রাজধানী ঢাকায় এক রাতেই অন্তত পাঁচটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খিলগাঁও, আদাবর,…

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রভাব পোশাকশিল্পে, শ্রমিক আন্দোলন দমনে ব্যবহৃত হচ্ছে দলীয় পরিচয়!

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত এখন পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক অংশগ্রহণের অধিকার সংকুচিত…

বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন, নৈতিকভাবে পোশাক কেনার আহ্বান অস্ট্রেলিয়ায়

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বৈশ্বিক পোশাকশিল্পের সরবরাহব্যবস্থায় শ্রমিকদের শোষণের ঝুঁকি…

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

ওটিএন বাংলা ডেস্ক :  ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার ঐতিহাসিক বাসভবনের সামনে স্থাপিত সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।…

৭ নভেম্বর: সংহতির আড়ালে বিভাজন

১৯৭১ সালে বাংলাদেশের মানুষ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি। সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল বাঙালির রাজনৈতিক অধিকার, ভাষা ও সংস্কৃতির মর্যাদা, অর্থনৈতিক মুক্তি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au