বাংলাদেশ

থানা থেকে লুট হওয়া অস্ত্র মসজিদে কিভাবে গেল?

নারায়ণগঞ্জের আড়াইহাজার

  • 12:56 am - September 13, 2026
  • পঠিত হয়েছে:৭৯ বার
থানা থেকে লুট হওয়া অস্ত্র মসজিদে। ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এই পিস্তলটি ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার একটি তাকের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন প্রথমে অস্ত্রগুলো দেখতে পান। পরে তিনি সেগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড গুলি। অস্ত্রগুলো মসজিদের মতো একটি ধর্মীয় স্থাপনার ভেতরে কীভাবে গেল, কারা সেখানে রেখে গেছে এবং কতদিন ধরে সেগুলো সেখানে ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে মসজিদের দ্বিতীয় তলায় অস্ত্রগুলো কীভাবে পৌঁছাল, সেগুলো সেখানে কে বা কারা রেখেছিল এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে পড়েছিল। সময়ের ব্যবধানে বিভিন্ন স্থান থেকে এসব অস্ত্র উদ্ধারের ঘটনাও ঘটছে। আড়াইহাজারের এই ঘটনায় লুট হওয়া পুলিশের অস্ত্র একটি মসজিদের ভেতরে পাওয়ায় অস্ত্রটি সেখানে কীভাবে পৌঁছেছে, সেই প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

এই শাখার আরও খবর

দুই বছর পর আবারও বাংলাদেশে একই মার্কিন সেনা কর্মকর্তা, যা জানা যাচ্ছে

দুই বছর পর আবারও বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মাইকেল রিড স্যাটেম। ২০২৪ সালের অক্টোবরে তিনি ঢাকায় এসেছিলেন একটি উচ্চপর্যায়ের মার্কিন সামরিক প্রতিনিধিদলের সদস্য…

জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করল হাদির ইনকিলাব মঞ্চ, দেশজুড়ে সমালোচনা

ভাষা আন্দোলনের বিরোধিতার সঙ্গে জড়িয়ে থাকা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করেছে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। শুক্রবার…

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নাচ-গান নিয়েও মৌলবাদীদের আপত্তি, তারা কি দিনেও ঘুমান?

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ। আগামী ১৪ সেপ্টেম্বর কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের…

খুতবায় প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে চাকরি হারালেন ইমাম

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে জুমার খুতবায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এবং নামাজে অস্বাভাবিক বিলম্বসহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে মুসল্লিদের তোপের মুখে পদত্যাগ করেছেন রানিহাটি…

চিন্ময়কৃষ্ণের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সমালোচনায় নওশাদ সিদ্দিকি

অসুস্থ মায়ের সঙ্গে শেষ দেখাটাও করতে পারেননি বাংলাদেশে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ার পরই মারা যান তাঁর মা সন্ধ্যারানি দাস।…

চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম হয়ে শেষ বাংলাদেশের অভিযান

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে দারুণ জয় দিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au