বাংলাদেশ

১৩ ঘণ্টা বিদ্যুৎহীন সিংড়া হাসপাতালে টর্চের আলোতে চিকিৎসা

  • 1:08 pm - September 13, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন এবং চিকিৎসকরা। ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার পর শনিবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৫০ শয্যার হাসপাতালটি। রাত ১টা পর্যন্ত বিদ্যুৎ না ফেরায় টর্চ ও মোবাইল ফোনের আলোতে চিকিৎসাসেবা দিতে হয়েছে চিকিৎসক ও নার্সদের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দিনের আলো থাকা পর্যন্ত কোনোভাবে চিকিৎসাসেবা চালানো গেলেও সন্ধ্যার পর পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। জরুরি বিভাগে রোগীদের সেবা দিতে আনসার সদস্যদের টর্চলাইটের সাহায্য নিতে হয়। নার্সদের ওষুধ দেওয়া, স্যালাইন লাগানো ও ইনজেকশন দেওয়ার সময়ও আলো ধরে রাখতে দেখা যায় তাদের।

জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। অনলাইনভিত্তিক টিকিট কার্যক্রমও বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে মোবাইলের আলো ব্যবহার করেই রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, সন্ধ্যার দিকে জেনারেটর চালু করা হলেও জ্বালানি সংকটের কারণে সেটি বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। ফলে গরমে শিশু, বৃদ্ধ ও উচ্চ রক্তচাপের রোগীরা বেশি কষ্টে পড়েন। শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থ রোগীদের সেবা নিয়েও উদ্বেগ তৈরি হয়।

রোগীর স্বজন হুমায়ুন কবীর, অসিত সরকার ও আব্দুর রশিদসহ কয়েকজন জানান, বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা নিতে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তাদের দাবি, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর হাসপাতালের জেনারেটর চালু রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে জেনারেটর মাঝেমধ্যে বন্ধ রাখতে হওয়ায় রোগীদের দুর্ভোগ বেড়েছে।

এদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিংড়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানান, হাসপাতাল সংযোগের ট্রান্সফরমার বিকলের খবর পাওয়ার পর থেকেই মেরামতের কাজ চলছে। সমস্যাটি জটিল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে রবিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

জাভা সাগরে ফেরি উল্টে নিহত ৬, নিখোঁজ ১২৯

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১২৯ যাত্রী। দুর্ঘটনার…

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইউরোপীয় নেতারা

ইউক্রেনের পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। হামলার মাত্র কয়েক মিনিট…

আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইপর্বের প্রস্তুতিতে জর্ডানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের…

হরমুজ প্রণালি নিয়ে ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত

ইরান, ইরাক ও উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে হরমুজ প্রণালি নিয়ে ওমানে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার ওমানের সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা…

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে সাজাতে চায় ঢাকা

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে সাজাতে চায় বাংলাদেশ। পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য দ্বিপক্ষীয় আলোচনার ওপর জোর দিয়েছে…

হাসিনা ইস্যু থাকলেও বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের মধ্যে টানাপোড়েন থাকলেও বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে দরজা খোলা রাখছে ভারত। সম্পর্কের রাজনৈতিক জটিলতার পাশাপাশি দুই দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au