আওয়ামী লীগকে কেন বড় দল বললেন বাধন?
অভিনেত্রী সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতালির পুলিশের ভূমিকা ও সেখানে পাওয়া নিরাপত্তার…
রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ জন্য ধর্মীয় বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালনের সুযোগ এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট একটি সেলে চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের আদ্যশ্রাদ্ধ আয়োজনের অনুরোধ করা হয়েছে। এ উপলক্ষে প্রয়োজনীয় ধর্মীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দিতে আবেদন করেছেন চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর।
এর আগে গত (১০ সেপ্টেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা ও নির্দিষ্ট শর্তে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। পরে আনুষ্ঠানিকতা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়।
মায়ের মৃত্যুর পর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করার বিষয়টি সামনে আসে। পরিবারের পক্ষ থেকে এবার কারাগারের ভেতরেই সেই আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির খুবই সীমিত। ফলে চিন্ময় কৃষ্ণ দাসের আবেদনের বিষয়টি সরাসরি অনুমোদন না দিয়ে কারাবিধি, নিরাপত্তা এবং আইনগত বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনুমতি দেওয়া হলে কারাগারের নির্দিষ্ট স্থান ও নিয়ম মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ব্যবস্থা করা হতে পারে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার আইনি প্রক্রিয়ার মধ্যেই মায়ের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তাকে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au