বাংলাদেশ

ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

  • 8:39 pm - September 16, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
শিক্ষক খুন: ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রঞ্জিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত বলে ধারণা করা মোটরসাইকেল ও নিহত শিক্ষিকার হাতব্যাগ উদ্ধার করা হয়েছে।

বুধবার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রঞ্জিনা পারভীনের হাতব্যাগটি উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতর থেকে একটি বাসের টিকিটও পাওয়া গেছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে গত ৩০ আগস্ট এই মামলায় মো. মোশাররফ হোসেন পনি ওরফে পনি গাজী এবং তাঁর সহযোগী সেডরিককে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সেসময় র‌্যাব জানিয়েছিল, তাদের কাছ থেকে একটি ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। র‌্যাবের দাবি ছিল, ছিনতাইয়ের ঘটনায় ওই মোটরসাইকেলটিই ব্যবহার করা হয়েছিল।

তবে র‌্যাবের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের কাছে মোশাররফ দাবি করেন, তিনি ওই ঘটনায় জড়িত নন। তাঁর দাবি, তাঁর মোটরসাইকেলটি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে মেলে না।

ঘটনার সময় ধারণ করা সিসিটিভি ফুটেজেও একটি নীল রঙের মোটরসাইকেল দেখা যায়। অন্যদিকে র‌্যাব যে মোটরসাইকেলটি উদ্ধার করেছিল, সেটি কালো ও সাদা রঙের। ফলে উদ্ধার করা মোটরসাইকেলটিই ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

ডিবির সর্বশেষ উদ্ধার করা মোটরসাইকেলটি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীরা রঞ্জিনা পারভীনের ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

এই শাখার আরও খবর

কুমিল্লায় ফুফু-ভাতিজা হত্যা, ২০ ঘণ্টায় গ্রেপ্তার ৩

কুমিল্লার মুরাদনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ২০ ঘণ্টার মধ্যে তাদের…

বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার সংকটে ঝুঁকিতে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক বাণিজ্যের প্রচলিত নিয়ম ও কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে অস্ট্রেলিয়া বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব…

আরব সাগরে ভারত-পাক নৌজাহাজের সংঘর্ষ, পাক কূটনীতিককে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় টহল দেওয়ার সময় ভারতীয় নৌসেনার একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌসেনার একটি টহল জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিল্লিতে নিযুক্ত…

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ

দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।…

অফ-সিজনে মাউন্ট ফুজিতে উদ্ধার অভিযানে ফি নেবে জাপান

জাপানের বিখ্যাত মাউন্ট ফুজিতে পর্যটনের ব্যস্ত মৌসুমের বাইরে ওঠার সময় কেউ বিপদে পড়লে হেলিকপ্টারে উদ্ধার করতে হলে তার কাছ থেকে খরচ নেওয়ার পরিকল্পনা করেছে দেশটির…

স্টুডেটদের পরিবার আনা কঠিন করছে অস্ট্রেলিয়া

অভিবাসন কমাতে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে আসার সুযোগ কার্যত সীমিত করার পরিকল্পনা করছে সরকার। নতুন অভিবাসন ব্যবস্থার আওতায় সাময়িক ভিসার সংখ্যা কমানো,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au