খেলা

২০২৮ অলিম্পিক ক্রিকেটে অংশ নিবে ৬ দল

  • 4:05 pm - April 11, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার

২০২৩ সালের অক্টোবরে যখন গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিশ্চিত হলো, তখনই জানা গিয়েছিল নারী ও পুরুষ দুই বিভাগেই ৬টি করে দল থাকতে পারে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিশ্চিত করল টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেটে দুই বিভাগেই থাকবে ৬টি করে দল। কোন খেলায় কয়টি করে দল খেলবে, মোট ইভেন্টের সংখ্যা কত হবে, কতজন করে অ্যাথলেট থাকবেন—এসব বিষয়ও চূড়ান্ত করেছে আইওসি। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সকালে সংবাদ সম্মেলন করে এসব জানিয়েছে সংস্থাটি।

অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই। ১৯০০ সালে প্যারিসে ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র দুটি দল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। দুই দল অংশ নিয়েছিল দুই দিনের এক ম্যাচে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আইওসি জানিয়েছে নারী-পুরুষ দুই বিভাগেই থাকবে ৬টি করে দল। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au