বাংলাদেশ

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে

  • 12:41 pm - September 21, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে এ মামলা করেন।

রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংসদ সদস্যকে গ্রেফতার দেখানোর ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সেই প্রক্রিয়া শেষ করে সোমবার সকালে গাজী নজরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর কথা রয়েছে। একই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকেও গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডেকে আলামত সংগ্রহ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মরিয়ম খাতুনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরে মরিয়মের বাবার করা অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা এমন সময়ে ঘটল, যখন গাজী নজরুল ইসলামকে ঘিরে এর আগে থেকেই রাজনৈতিক ও সামাজিকভাবে আলোচনা চলছিল। গত ২১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে ২২ জুলাই জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে। দলীয় তদন্তে তাঁর বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে বলে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়।

তবে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। চলতি বছরের ১৭ জুন তাঁদের বিয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমও এর আগে মরিয়মকে তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেছিলেন।

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর সংসদ সদস্য পদ নিয়েও আলোচনা তৈরি হয়। জামায়াতে ইসলামী তাঁর বহিষ্কারের বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকে জানালেও দল থেকে বহিষ্কার হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়নি। গত ১৫ সেপ্টেম্বর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম দাবি করেন, বহিষ্কারের পরও ‘খাতা-কলমে’ তিনি জামায়াতের সদস্য।

এদিকে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির পারিপার্শ্বিক পরিস্থিতি, আলামত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার…

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা…

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তোড়জোড় পশ্চিমবঙ্গে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন…

শেখ হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

বাংলাদেশে বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের…

৮ বছরের শিশুকে ধর্ষণ হুজুরের, গ্রেপ্তারের পর কারাগারে

ওটিএন বাংলা ডেস্ক :  নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au