বাংলাদেশ

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

  • 5:58 pm - September 22, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেন।ছবিঃ সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের ২০১৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পান। চাকরিতে যোগ দেওয়ার পর তিনি আজমুলদের মেসে থেকে ব্যাংকে যাতায়াত করতেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আজমুলকে মারধরের সময় রিফাত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। ঘটনার পর তিনি সেখান থেকে চলে যান। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ড সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি চারতলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজমুল নিজে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, নাকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, নাকি মারধরের একপর্যায়ে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে হরিণটানা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

তদন্তকারীরা বলছেন, ঘটনার প্রকৃত কারণ এবং আজমুলের মৃত্যুর আগে তার ওপর কী ধরনের নির্যাতন করা হয়েছিল, তা যাচাই করা হচ্ছে। আটক হাসনাত হাবিব রিফাতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি মামলায় অন্য কারা জড়িত এবং ঘটনার সময় প্রত্যেকের ভূমিকা কী ছিল, সেসব বিষয়ও তদন্ত করা হবে।

আজমুলের মৃত্যুর ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, ‘শাটডাউন’ ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২…

অপ্রতিম হত্যা নিয়ে পরিবারের ভিন্ন সন্দেহ, তদন্তের দাবি

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে আইফোন ছিনিয়ে নেওয়াকে হত্যার কারণ হিসেবে বলা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে…

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২, নিখোঁজ ৪

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের প্রভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au