বাংলাদেশ

যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামীসহ ৫

  • 9:31 pm - September 23, 2026
  • পঠিত হয়েছে:৫৩ বার
রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত স্বামী শামীম মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে সুখী মনি নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামীম মিয়া (২৪), সাজু মিয়া (৫০), আফরোজা বেগম (৪৬), সাথী বেগম (২২) ও আমিনুল গাটিয়া (৬০)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গঙ্গাচড়া উপজেলার চিল্লানির মাজার এলাকার বাসিন্দা শামীম মিয়ার সঙ্গে ২০২৪ সালে সুখী মনির বিয়ে হয়। বিয়ের পর শামীম ও তাঁর পরিবারের সদস্যরা দুই লাখ টাকা যৌতুক দাবি করে সুখী মনিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়।

গত ১১ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে সুখী মনির ওপর নির্যাতন চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। রাত দেড়টার দিকে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম ফোন করে সুখী মনির পরিবারের সদস্যদের তাঁর মৃত্যুর খবর জানান। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহের গলায় কালো দাগ দেখতে পান।

এ ঘটনায় সুখী মনির মা রওশন বেগম ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।

ঘটনার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালিপুকুরী গ্রামে অভিযান চালিয়ে সাথী বেগম ও আমিনুল গাটিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মামলার প্রধান অভিযুক্ত শামীম মিয়া, সাজু মিয়া ও আফরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই শাখার আরও খবর

ইউনূসের জাতিসংঘ সফর ঘিরে বিতর্ক, কেরি কেনেডি-যোগাযোগে নতুন করে ‘ডিপ স্টেট’ আলোচনা

ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফর এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে একটি সাইড-ইভেন্টে তাঁর বক্তব্যকে ঘিরে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক…

কোয়াড বাইক দুর্ঘটনায় তরুণ ফুটবলারের মৃত্যু, শোকে আঞ্চলিক ক্রীড়া অঙ্গন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি আঞ্চলিক ক্রীড়া মাঠে কোয়াড বাইক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন…

আইএসআইএসের প্রচারণা ছড়ানোর অভিযোগে অস্ট্রেলিয়ায় ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় আইএসআইএসের সদস্য হওয়ার এবং উগ্রবাদী সংগঠনটির প্রচারণা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ওই ব্যক্তি অনলাইনে প্রচারণা…

মৃত্যুর আগে ‘অন্তর্দ্বন্দ্বে’ ভুগছিলেন প্রেসলি গারবার, উঠে এলো মাদকাসক্তির সঙ্গে লড়াইয়ের তথ্য

২৭ বছর বয়সে মডেল প্রেসলি গারবারের আকস্মিক মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত জীবন ও দীর্ঘদিনের নানা সংকট নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তাঁর পরিচিত এক ব্যক্তি…

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এমবাপ্পেকে দেখছেন ওয়েন

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পেকে অন্যতম বড় দাবিদার মনে করছেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ওয়েন। ২০০১ সালে নিজেই এই পুরস্কার জেতা ওয়েনের…

নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর আচরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে ক্ষোভ

নেত্রকোণার এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা এহসানুল হকের বিরুদ্ধে এক নারীর সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। মাদরাসার সিসিটিভি ফুটেজে ওই নারীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au