বিশ্ব

চলন্ত স্লিপার বাসে আগুন, ভারতে নিহত ৯

  • 2:39 pm - September 24, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় মহাসড়কে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে নয়ডা থেকে মহোবার দিকে যাওয়ার সময় বাসটিতে আগুন লাগে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই তখন ঘুমিয়ে ছিলেন।

পুলিশ জানিয়েছে, হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়। প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসেন। আগুন ও ধোঁয়ায় বাসের ভেতরে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে।

একপর্যায়ে চালক মহাসড়কের পাশে বাসটি থামান। পরে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন কীভাবে বাসটিতে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এক যাত্রী দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে জানতে পারেন বাসে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে চারদিকে ধোঁয়ায় ভরে যায় এবং কিছুই দেখা যাচ্ছিল না। ওই অবস্থায় বাস থেকে বের হওয়া অত্যন্ত কঠিন ছিল বলেও জানান তিনি।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

‘নেতানিয়াহু বিশ্ব ইহুদিদের প্রতিনিধি নন’, নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে ইসরায়েলপন্থী ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পক্ষের…

জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জাতিসংঘের কঠোর সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর সংস্থা’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে…

এশিয়াজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ছে, চাপে সাধারণ মানুষ

এশিয়ার অধিকাংশ তেল আমদানিনির্ভর দেশ চলতি বছরে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালিকে ঘিরে সংকট এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায়…

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকত্ব বা প্যারেন্টিং নিয়ে নানা আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক…

পারমাণবিক অস্ত্র নিয়ে জাতিসংঘে যে বার্তা দিল ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে জ্বালানি, চিকিৎসা, কৃষি, শিল্প…

প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধির পূর্বাভাস ভারতের, নেপথ্যে কী

বিশ্ব অর্থনীতিতে ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানির উচ্চমূল্য ও বাণিজ্যিক অনিশ্চয়তা থাকলেও ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এর ফলে দেশটির ২০২৬-২৭ অর্থবছরের মোট দেশজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au