ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ
মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…
দুর্ভাগ্য কি জিনিস, সেটা যেন হাড়ে হাড়ে টের পেলেন লিটন দাস। মাঠে নামার আগেই শেষ হয়ে গেল তাঁর পিএসএল যাত্রা। করাচি কিংসের হয়ে অনুশীলনের সময় অসাবধানতায় চোট পান আঙুলে। পরে স্ক্যান করালে ধরা পড়ে, সেখানে ফ্র্যাকচার রয়েছে। অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তাই পিএসএলের প্রথম ম্যাচ খেলার আগেই বাধ্য হয়ে ফিরতে হচ্ছে দেশে।
আঙুলের চোটের খবরটি লিটন নিজেই দিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে লিখেছেন, “আশা করি সবাই ভালো আছেন। আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলার জন্য সত্যিই অনেক উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো ভিন্ন কিছু ভেবেছেন। প্র্যাকটিস সেশনের সময় আঙুলে চোট পাই। স্ক্যানে দেখা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, আর সেরে উঠতে অন্তত ২ সপ্তাহ লাগবে। দুঃখের বিষয়, আমার পিএসএল মিশন শুরু হবার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। সবার দোয়া ও ভালোবাসা চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আমার দল করাচি কিংসের জন্য রইল শুভকামনা।”
লিটনের এই আকস্মিক চোট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। তিনি বলেন, “আমরা শুনেছি লিটনের আঙুলে চোট লেগেছে। তবে ও দেশে ফেরার পর স্ক্যান রিপোর্ট ও অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্তভাবে বলা যাবে কতদিন বিশ্রাম প্রয়োজন।”
লিটনের চোটে যেমন পিএসএল থেকে ছিটকে যাওয়ার হতাশা, তেমনি ভেসে গেছে নতুন এক অভিজ্ঞতার স্বপ্ন। এর আগে তিনি আইপিএল ও এলপিএলে অংশ নিলেও, কখনোই পিএসএলের মাঠে নামা হয়নি। এবারের মৌসুমে সেটিই হতে যাচ্ছিল প্রথমবার, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল ইনজুরির কারণে।
বাংলাদেশ থেকে পিএসএলের এবারের আসরে সুযোগ পেয়েছিলেন লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। এর মধ্যে লিটনের যাত্রা থেমে গেল শুরুতেই। অন্যদিকে, লাহোর কালান্দার্সে যোগ দিয়ে ইতিমধ্যে প্রশংসাও কুড়িয়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। আর পেসার নাহিদ রানা পিএসএলে খেলতে যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্ট খেলে।
এই দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি শুরু হবে আগামী ২০ এপ্রিল। তাই পুরো আসরের জন্য ছাড়পত্র পাননি নাহিদ। পেশোয়ার জালমির হয়ে খেলা শুরুর আগে মিস করতে পারেন দলের প্রথম পাঁচটি ম্যাচ।
সবমিলিয়ে এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের স্বপ্নের সূচনায় কাঁটা হয়ে এলো লিটনের ইনজুরি। এখন তাঁর মূল লক্ষ্য হবে সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব মাঠে ফেরা এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে আবার নিজেকে প্রমাণ করা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au