বিনোদন

১৩ বছর আগে বিলাসবহুল হোটেলে যা ঘটেছিল সাইফের সঙ্গে

  • 8:17 pm - April 12, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান। মাস কয়েক আগেই সাইফের বাড়িতে হামলা চালায় এক দুর্বৃত্ত। এবার ১৩ বছর আগের এক ঝামেলা যেন গলার কাঁটা হয়ে আছে অভিনেতার। যদিও সেই ঝামেলায় একা সাইফ ছিলেন না, সঙ্গী ছিলেন কারিশমা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা। ঠিক কী ঝামেলায় জড়িয়েছেন সাইফ? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে

বন্ধুদের নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা। নিজেদের মধ্যে গল্পগুজবে মশগুল ছিলেন তাঁরা। তাঁদের হাসাহাসি নিয়ে আপত্তি জানান ইকবাল মীর শর্মা নামের এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ী।

তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক। খাবার টেবিলে সাইফদের উচ্চস্বরে হাসাহাসিতে আপত্তি জানান তিনি। তাতেই নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সাইফ তাঁকে ধমক দিতে শুরু করেন। এমনকি রাগ সামলাতে না পেরে সেই ব্যবসায়ীর নাকে ঘুষি মেরে দেন। তারপর ওই ব্যবসায়ী কোলাবা থানায় সাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

প্রবাসী ওই ব্যবসায়ী এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সাইফকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও সাইফ এ ঘটনা প্রসঙ্গে অন্য কথা বলেছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, সেই ব্যবসায়ী অভিনেতার সঙ্গে থাকা নারীদের অসম্মান করেছিলেন। পরে সাইফ নাকি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কথা শুনতে নারাজ তিনি। শৌচাগারে ঢুকে পাল্টা সাইফকে মারধর করা শুরু করেন। সেদিনের ঘটনায় সাক্ষী অমৃতা ও মালাইকাকে এখন ফের আদালতে হাজিরা দিতে হচ্ছে।

২০১৪ সালের এ ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু হয় সাইফ আলী খান, শাকিল লাদাখ ও বিলাল আমরোহির বিরুদ্ধে। ২০১৭ সালে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগে মামলা হয় সাইফের বিরুদ্ধে। অভিযোগ ওঠে শিল্পপতির শ্বশুরকেও হেনস্তা ও মারধর করা হয়েছে।

সেশন আদালতের দ্বারস্থ হন সাইফ। তবে ২০১৯ সালের তাঁর মামলাটি খারিজ হয়ে যায়। এরপর ২০২৩ সালে সাইফকে বেকসুর খালাস করেন আদালত। তবে বিচার শেষ হওয়ার আগে ও বাকি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রায়দানের আগে বিশেষ নজর রয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর। সে কারণেই গত সপ্তাহে এ মামলায় তলব করা হয় মালাইকা অরোরাকে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au