খেলা

বাংলাদেশে ফিরে মিরপুর স্টেডিয়ামে গেলেন তামিম ইকবাল

  • 3:04 am - April 13, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হার্টে রিং বসাতে হয়েছিল তামিম ইকবালের। গত ২৪ মার্চ বিকেএসপিতে ম্যাচ খেলতে নামার আগে হার্ট অ্যাটাক হয় দেশসেরা ওপেনারের। দেশে চিকিৎসা নেওয়ার পর পুরোপুরি সুস্থ হতে তাঁকে পরবর্তী ধাপ হিসেবে শরীরের পূর্ণ চেকআপ করাতে হয়। এ জন্য গত সপ্তাহে সিঙ্গাপুরে যান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

চিকিৎসা শেষে দেশে ফিরে দুপুরেই মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম। নিজের ব্যক্তিগত গাড়িতে বিসিবি কার্যালয়ে আসেন ও বাঁহাতি ওপনার। সে সময় বেশ চনমনে দেখাচ্ছিল তাঁকে।

মিরপুরে মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ—আবাহনী ও মোহামেডানের মধ্যকার ঐতিহ্যবাহী লড়াই। মাঠে এসে উপস্থিত হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মোহামেডান ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করতেই এসেছেন তামিম। অসুস্থ হওয়ার আগে তিনি দলটির অধিনায়ক ছিলেন।

তবে একটি সূত্রে জানা গেছে, আজকে তামিমের মিরপুরে আগমনের মূল উদ্দেশ্য একান্তই চিকিৎসা সংক্রান্ত। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর সঙ্গে দেখা করতেই এসেছেন তিনি। সিঙ্গাপুরে করা মেডিকেল চেকআপের রিপোর্টগুলো দেখাতে এবং ভবিষ্যতের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই তাঁর এই বিসিবিতে যাওয়া।

তামিমের পরিবারের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক বার্তা। দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তামিমের সব রিপোর্ট ভালো এসেছে। সিঙ্গাপুরে চিকিৎসকেরা সন্তুষ্ট। আপনারা ওর জন্য দোয়া করবেন।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au