বাংলাদেশ

রংপুরে বিষ্ণুমূর্তি ও কালোপাথর উদ্ধার, গ্রেপ্তার ৩

  • 2:27 am - October 02, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
বিষ্ণুমূর্তি ও কালো পাথর। ছবি: সংগৃহীত

রংপুরে একটি বিষ্ণুমূর্তি ও কালো পাথরের চারটি খণ্ডাংশসহ মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব প্রত্নবস্তু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর নগরীর গুপ্তপাড়ার আব্দুল কাদেরের ছেলে মো. মিজান (৪২), হারাগাছ পৌর এলাকার নয়াবাজার গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. মোজাফফর হোসেন (৩৭) এবং কাউনিয়া উপজেলার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাজেদুল ইসলাম (২৯)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩ রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর একটি দল দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান চালায়। পরে একটি ফ্ল্যাটবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের কালো পাথরের চারটি খণ্ডাংশ উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, উদ্ধার করা প্রত্নবস্তু ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় ভিসা-মাস্টারকার্ডে পেমেন্টে অতিরিক্ত চার্জ বন্ধ

অস্ট্রেলিয়ায় কার্ড দিয়ে পণ্য বা সেবা কেনার সময় এতদিন যে অতিরিক্ত ‘কার্ড সারচার্জ’ দিতে হতো, তা বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর ২০২৬ থেকে দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au