খেলা

আবারও রিশাদকে দলে চেয়েছে হোবার্ট

  • 6:35 pm - April 13, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার

গেল বিগ ব্যাশ লিগে রিশাদকে দলে ভিড়িয়েছিলো হোবার্ট হারিকেন্স। কিন্তু এনওসি না পাওয়ায় খেলা হয়নি তার। তারপরও শিরোপা জিতেছিলো দলটি।

হোবার্ট তাকে বিগ ব্যাশের জন্য চেয়েও পায়নি। এবার আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্যও তাকে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি। চলতি বছরের জুলাইয়ের এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে হোবার্ট। রিশাদকে চাওয়া তার প্রাথমিক ধাপেরই অংশ।

গেল বছর তাসমানিয়ান এই ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়ায়। বাংলাদেশীদের মধ্যে বিবিএল ড্রাফট থেকে দল পাওয়া দ্বিতীয় ক্রিকেটার বনে যান রিশাদ। প্রথম জন ছিলেন সাকিব আল হাসান।

হোবার্ট তাকে এবার জিএসএলের জন্যও চাইছে। ইতোমধ্যেই এ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে।

তবে রিশাদ সেখানে খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। কারণ জিএসএল যখন চলবে, তখন বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চলার কথা। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যখন বাংলাদেশ সেখানে যাবে, রিশাদও সে দলের বিবেচনায় থাকবেন ভালোভাবেই। ফলে এবারও হোবার্টের হয়ে খেলা হবে না তার।

এদিকে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশি দলগুলোর ভেতরে স্রেফ রংপুরই আমন্ত্রণ পেয়েছে। চ্যাম্পিয়ন হয়েও আমন্ত্রণ পায়নি বরিশাল।

গেল আসরে অবশ্য আমন্ত্রণ পেয়েও টুর্নামেন্টে খেলতে যায়নি দলটা। রংপুর রাইডার্স গিয়েই বাজিমাত করেছিল। সে রংপুরকেই আবার খেলার আমন্ত্রণ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au