বিনোদন

১৩তম দিনে কত আয় করল সালমানের সিকান্দার?

  • 8:32 pm - April 13, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সালমান খানের ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে ১৩তম দিন পার করেছে। তবে ছবিটি শুরু থেকেই খুব একটা সাড়া ফেলতে পারেনি। ধীর গতিতে এগোলেও, নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করছিল এই অ্যাকশনধর্মী সিনেমা।

কিন্তু নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছেন সানি দেওল, যাঁর ছবি ‘জাঠ’ মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। এর পর থেকেই বদলে গেছে চিত্র। শেষ দুই দিনে স্পষ্ট দেখা যাচ্ছে, ‘জাঠ’-এর ধাক্কায় চাপা পড়ে যাচ্ছে সালমানের ‘সিকান্দার’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ‘জাঠ’ মুক্তির পর ‘সিকান্দার’-এর আয় আশানুরূপ হচ্ছে না। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১২তম দিনে ছবিটি আয় করেছে মাত্র ৭৫ লাখ টাকা। আর ১৩তম দিনে সেই আয় আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লাখ টাকায়।

এই মুহূর্তে ‘সিকান্দার’-এর ঘরোয়া আয় ১০৮ কোটি রুপি ছুঁয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে ছবিটি তুলনামূলক ভালো পারফর্ম করেছে—বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।

এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে এই টানাপোড়েনের লড়াইয়ে কে এগিয়ে থাকতে পারে—সালমানের ‘সিকান্দার’ নাকি সানির ‘জাঠ’।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au