বাংলাদেশ

নাটোরে ব্যাগ হারিয়ে থানায় কান্নায় ভেঙে পড়লেন জার্মান তরুণ পর্যটক

  • 12:55 pm - October 09, 2026
  • পঠিত হয়েছে:৯৮ বার
জার্মান তরুণ পর্যটক কিরিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসেছিলেন ১৮ বছর বয়সী তরুণ পর্যটক কিরিল। তবে নাটোর রেলস্টেশনে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তিনি। ব্যাগে অ্যাপলের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী ছিল। হারানো মালামাল ফিরে পেতে সহায়তার আশায় নাটোর সদর থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই বিদেশি পর্যটক।

কিরিলের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান তিনি। এরপর স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগ রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে ভেস্ট পরা এক রেলওয়ে কর্মকর্তার কাছে নিজের ব্যাগ ও মালামাল রেখে যান তিনি। ওই কর্মকর্তা তাঁর জিনিসপত্র দেখভালের আশ্বাস দিয়েছিলেন।

কিরিল জানান, টাকা তুলে ফিরে এসে ব্যাগ ও মালামালসহ ওই রেলওয়ে কর্মকর্তাকেও সেখানে পাননি তিনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান মেলেনি।

কিরিলের দাবি, তাঁর ল্যাপটপের আইক্লাউড লোকেশন অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ডিভাইসটির অবস্থান নওগাঁ এলাকায় দেখা যাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে হারানো মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কিরিল। পরে তাঁকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাঁকে। বিদেশের মাটিতে ব্যক্তিগত মূল্যবান সামগ্রী হারিয়ে অসহায় হয়ে পড়েন এই তরুণ পর্যটক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ওসি জানান, চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। ওই লোকেশন অনুযায়ী পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

এই শাখার আরও খবর

মৃত্যুর আগে তাজমিনের চলাচলের সিসিটিভি ফুটেজ, তদন্তে নতুন সূত্র

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ। মৃত্যুর আগের রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় তার…

হলিউডের মেরিলিন, গ্রিক পুরাণের হেলেন: অ্যান কার্সনের ভাবনায় কোথায় মিল?

কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সনের সাহিত্যকর্মে প্রাচীন গ্রিক পুরাণ ও সমকালীন জীবনের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। ধ্রুপদি সাহিত্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন এবং…

রিয়াদের আকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও ক্লিনিক

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি…

তাজমিনের মৃত্যু ঘিরে রহস্য, ধানক্ষেতের বিভিন্ন স্থানে ধস্তাধস্তির চিহ্ন

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৪) মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের আশপাশের অন্তত চার থেকে পাঁচটি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। ধানগাছ এলোমেলো…

রাজস্থানে মহড়ায় একসঙ্গে উড়ল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিমানবাহিনী

ভারতের রাজস্থানে বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ একসঙ্গে উড়েছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিমানবাহিনীর উড়োজাহাজ। তিন দেশের উড়োজাহাজ ‘ভিক’ ফরমেশনে উড্ডয়ন করে। এর মধ্য…

ভারতের আনুগত্যের প্রত্যাশা ছাড়িয়ে নতুন সমীকরণে বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভিসা সংকট, বাণিজ্যিক বৈষম্য ও নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যে কৌশলগত স্বায়ত্তশাসন ও সমতার ভিত্তিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au