বাংলাদেশ

রাজস্থানে মহড়ায় একসঙ্গে উড়ল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিমানবাহিনী

  • 2:28 pm - October 09, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এর সময় রাজস্থানের আকাশে উড়ছে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’-এ একসঙ্গে উড়েছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিমানবাহিনীর উড়োজাহাজ। তিন দেশের উড়োজাহাজ ‘ভিক’ ফরমেশনে উড্ডয়ন করে। এর মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা, সমন্বিত অভিযান পরিচালনা এবং পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, মহড়ার দ্বিতীয় সপ্তাহে জটিল আকাশযুদ্ধের অনুশীলনের মধ্যে তিন দেশের উড়োজাহাজ যৌথভাবে নির্দিষ্ট ফরমেশনে উড্ডয়ন করে।

ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে গত ২৬ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘তরঙ্গ শক্তি ২০২৬’। রাজস্থানের যোধপুর বিমানঘাঁটি ও আশপাশের বিমানঘাঁটিগুলোতে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে এটি।

ভারতীয় হাইকমিশনের বিবৃতি অনুযায়ী, মহড়ায় কার্যক্রমের পরিধি ও জটিলতা ক্রমেই বাড়ানো হচ্ছে। শুরুতে স্বল্পসংখ্যক বাহিনীর অংশগ্রহণে অনুশীলন করা হলেও পরবর্তী সময়ে বড় পরিসরে অভিযান পরিচালনার অনুশীলন চলছে।

বিবৃতিতে বলা হয়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা, সর্বোত্তম অনুশীলনপদ্ধতি ও অভিযান পরিচালনার জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

ভারতের পাশাপাশি সাতটি বিদেশি দেশ এ মহড়ায় অংশ নিচ্ছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

মহড়ায় অংশ নেওয়া উড়োজাহাজের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ লাইটনিং টু, ফ্রান্সের রাফাল, সংযুক্ত আরব আমিরাতের এফ-১৬, এয়ারবাস এ৪০০এম, এমআরটিটি, সি-১৩০, সি-১৩০জে এবং অস্ট্রেলিয়ার কেসি-৩০এ। এসব উড়োজাহাজের মাধ্যমে যুদ্ধ পরিচালনা, আকাশপথে পণ্য ও সেনা পরিবহন এবং আকাশে জ্বালানি সরবরাহের সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

‘তরঙ্গ শক্তি ২০২৬’ ভারতীয় বিমানবাহিনীর দ্বিতীয় বহুজাতিক বিমান মহড়া। এতে যৌথ প্রশিক্ষণ, অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জন, বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এই শাখার আরও খবর

মৃত্যুর আগে তাজমিনের চলাচলের সিসিটিভি ফুটেজ, তদন্তে নতুন সূত্র

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ। মৃত্যুর আগের রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় তার…

হলিউডের মেরিলিন, গ্রিক পুরাণের হেলেন: অ্যান কার্সনের ভাবনায় কোথায় মিল?

কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সনের সাহিত্যকর্মে প্রাচীন গ্রিক পুরাণ ও সমকালীন জীবনের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। ধ্রুপদি সাহিত্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন এবং…

রিয়াদের আকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও ক্লিনিক

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি…

তাজমিনের মৃত্যু ঘিরে রহস্য, ধানক্ষেতের বিভিন্ন স্থানে ধস্তাধস্তির চিহ্ন

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৪) মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের আশপাশের অন্তত চার থেকে পাঁচটি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। ধানগাছ এলোমেলো…

ভারতের আনুগত্যের প্রত্যাশা ছাড়িয়ে নতুন সমীকরণে বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভিসা সংকট, বাণিজ্যিক বৈষম্য ও নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যে কৌশলগত স্বায়ত্তশাসন ও সমতার ভিত্তিতে…

যুক্তরাষ্ট্রের চাপেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান

যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে দেশটির মজুত করা ইউরেনিয়ামও হস্তান্তর করা হবে না। বৃহস্পতিবার (৮ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au