বিশ্ব

এনএসসিএন (আইএম)-এর অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্র, থাই নাগরিকের ৬ বছরের কারাদণ্ড

  • 5:01 pm - October 09, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
এনএসসিএন (আইএম)-এর অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্র। ছবি: সংগৃহীত

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (ইসাক-মুইভাহ), সংক্ষেপে এনএসসিএন (আইএম), জন্য আন্তর্জাতিকভাবে অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে থাইল্যান্ডের নাগরিক উইলি নারুয়েনার্তওয়ানিচকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি বিশেষ আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

বুধবার নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ জেলা আদালত চত্বরে অবস্থিত জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত এ রায় দেন।

এর আগে ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর উইলি নারুয়েনার্তওয়ানিচকে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ও ১২২ ধারা এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ১৮ ধারায় দোষী সাব্যস্ত করেন আদালত। তিনি উইথিকর্ন নারুয়েনার্তওয়ানিচ ও উইলি নামেও পরিচিত।

মামলাটি এনএসসিএন (আইএম)-এর জন্য বিদেশ থেকে বিপুল পরিমাণ প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। তদন্তে উঠে আসে, সংগঠনটির সশস্ত্র সদস্যদের শক্তিশালী করা, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির উদ্দেশ্যে এসব অস্ত্র সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল।

মামলার তদন্ত অনুযায়ী, এনএসসিএন (আইএম)-এর প্রধান অস্ত্র সংগ্রাহক অ্যান্থনি শিমরাইয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করেছিলেন উইলি। তিনি একটি চীনা অস্ত্র ও গোলাবারুদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দর-কষাকষিতেও সহযোগিতা করেন।

তদন্তে আরও বলা হয়, প্রস্তাবিত অস্ত্র সংগ্রহ ও এক দেশ থেকে অন্য দেশে অস্ত্র স্থানান্তরের পুরো ব্যবস্থাটির আর্থিক মূল্য ছিল প্রায় ১২ লাখ মার্কিন ডলার।

এই মামলায় দোষী সাব্যস্ত করা ও সাজা ঘোষণাকে বিদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে এনএসসিএন (আইএম)-এর কথিত আন্তর্জাতিক নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: নর্থইস্ট নিউজ

এই শাখার আরও খবর

ওয়াকার-উজ-জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরানোর উদ্যোগ যেভাবে ঠেকালেন সেনাপ্রধান

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে (মোফা) প্রেষণে পাঠানোর কথা জানানো হয়েছিল বলে দাবি করেছেন বঙ্গভবন ও সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র। ভারতের উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সংবাদমাধ্যম…

বিরোধীদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, মোতায়েন ২৬ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বাতিলের দাবিতে বিরোধীদের বিক্ষোভ ঘিরে রাজধানী দিল্লিতে…

মৃত্যুর আগে তাজমিনের চলাচলের সিসিটিভি ফুটেজ, তদন্তে নতুন সূত্র

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ। মৃত্যুর আগের রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় তার…

হলিউডের মেরিলিন, গ্রিক পুরাণের হেলেন: অ্যান কার্সনের ভাবনায় কোথায় মিল?

কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সনের সাহিত্যকর্মে প্রাচীন গ্রিক পুরাণ ও সমকালীন জীবনের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। ধ্রুপদি সাহিত্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন এবং…

রিয়াদের আকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও ক্লিনিক

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি…

তাজমিনের মৃত্যু ঘিরে রহস্য, ধানক্ষেতের বিভিন্ন স্থানে ধস্তাধস্তির চিহ্ন

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৪) মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের আশপাশের অন্তত চার থেকে পাঁচটি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। ধানগাছ এলোমেলো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au