অস্ট্রেলিয়া

‘তাণ্ডবের দৃশ্য’, দোকানে গাড়ির ধাক্কা: ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিন কর্মী

  • 7:19 pm - October 09, 2026
  • পঠিত হয়েছে:৯৭ বার
শুক্রবার দুপুরের দিকে গাড়িটি সজোরে ধাক্কা দিয়ে ম্যাসাজ সেন্টারের ভেতরে ঢুকে পড়ে। ছবি: ৯নিউজ

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি ম্যাসাজ সেন্টারে গাড়ির ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরের ঠিক আগে ওয়েস্টন এলাকার ওই প্রতিষ্ঠানে একটি সুবারু ফরেস্টার গাড়ি ঢুকে পড়লে তিন কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এ ঘটনায় গুরুতর আহত হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাঁচজন।

পরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে তিন কর্মীকে বের করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের সবারই পায়ের নিচের অংশে আঘাত লেগেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) অ্যাম্বুলেন্স বিভাগের অপারেশনস ম্যানেজার ক্রিস টাইরেল বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের আরও গুরুতর আঘাত না লাগাটা ‘সত্যিই বিস্ময়কর’।

তিনি বলেন, ‘এক টনের বেশি ওজনের কোনো বস্তু যখন আপনার শরীরের ওপর পড়ে থাকে, তখন গুরুতর আঘাতের ঝুঁকি অনেক বেশি থাকে।’

ক্যানবেরায় একটি ম্যাসাজ সেন্টারে গাড়ির ধাক্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে আটকে যান তিন কর্মী। ছবি: ৯নিউজ

এসিটি ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কমান্ডার জেফ ডাউ জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া তিন কর্মীকে উদ্ধার করতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। ধ্বংসস্তূপের জটিলতা ও ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের পরিমাণ বিবেচনায় উদ্ধারকাজের এই সময়কে তিনি ভালো বলে উল্লেখ করেন।

দুর্ঘটনাস্থলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সেখানে বিশৃঙ্খলা ও বিভ্রান্তির এক ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছিল।’

জেফ ডাউ জানান, গাড়িটি ওপরে তুলতে এয়ারব্যাগ ব্যবহার করা হয়। এর মাধ্যমে গাড়ির নিচে আটকে পড়া কর্মীদের বের করে আনা সম্ভব হয়।

দুর্ঘটনার পরও গাড়িটি ভবনের ভেতরে আটকে রয়েছে। গাড়িটির চালক ৮৪ বছর বয়সী এক নারী। ঘটনাস্থলেই তাঁর মাদক ও অ্যালকোহল পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর তদন্তের স্বার্থে ওই নারী তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করছেন। দুর্ঘটনায় তিনি নিজেও সামান্য আহত হয়েছেন। এ ছাড়া দোকানের ভেতরে থাকা পঞ্চম এক ব্যক্তিও সামান্য আঘাত পেয়েছেন।

সূত্র: নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

শান্তিতে নোবেল ঘোষণা দুপুর ৩টায়, মাচাদোর পর এবার কে পাচ্ছেন পুরস্কার?

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আজ শুক্রবার (৯ অক্টোবর)। বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের নোবেল কমিটি বিজয়ীর নাম প্রকাশ করবে।…

ওয়ান নেশনের সুপার নীতিতে অস্ট্রেলীয়দের অতিরিক্ত ১৯০ বিলিয়ন ডলার কর দিতে হতে পারে

অস্ট্রেলিয়ায় কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের অর্থ আগেভাগে তোলার সুযোগ দিতে ওয়ান নেশন পার্টির প্রস্তাব দীর্ঘ মেয়াদে দেশটির নাগরিকদের অতিরিক্ত ১৯০ বিলিয়ন ডলার করের বোঝায় ফেলতে পারে।…

কুষ্টিয়ায় দুর্গাপ্রতিমা ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এতে…

ওয়াকার-উজ-জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরানোর উদ্যোগ যেভাবে ঠেকালেন সেনাপ্রধান

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে (মোফা) প্রেষণে পাঠানোর কথা জানানো হয়েছিল বলে দাবি করেছেন বঙ্গভবন ও সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র। ভারতের উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সংবাদমাধ্যম…

বিরোধীদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, মোতায়েন ২৬ হাজারের বেশি নিরাপত্তাকর্মী

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) বাতিলের দাবিতে বিরোধীদের বিক্ষোভ ঘিরে রাজধানী দিল্লিতে…

এনএসসিএন (আইএম)-এর অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্র, থাই নাগরিকের ৬ বছরের কারাদণ্ড

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (ইসাক-মুইভাহ), সংক্ষেপে এনএসসিএন (আইএম), জন্য আন্তর্জাতিকভাবে অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে থাইল্যান্ডের নাগরিক উইলি নারুয়েনার্তওয়ানিচকে ছয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au