বাংলাদেশ

সাইকেল চালিয়ে ফিরছিলেন বাড়িতে, ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শ্যামল বিশ্বাসের

  • 11:17 pm - October 10, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
প্রতীকী ছবি

মাগুরার শত্রুজিৎপুর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় শ্যামল কুমার বিশ্বাস (৫৫) নামে এক হিন্দু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে মাগুরা-নড়াইল সড়কের শত্রুজিৎপুর বাজার এলাকায় ইজিবাইক ও বাইসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামল কুমার বিশ্বাস ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল কুমার বিশ্বাস বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়ব্রত বিশ্বাস তাঁকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, শত্রুজিৎপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, কী ভাবছে সরকার?

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত এ রোগে মারা গেছেন ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে ভর্তি…

মহালয়া ২০২৬: এ বছর কবে শুরু হচ্ছে দুর্গাপূজা? জেনে নিন পূজার সব তারিখ, সময়সূচি ও তাৎপর্য

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আজ শনিবার (১০ অক্টোবর) পালিত হচ্ছে শুভ মহালয়া। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে পিতৃপক্ষ,…

শুভ মহালয়া আজ, দেবী দুর্গার আগমনী বার্তায় শুরু দেবীপক্ষ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা হয়েছে আজ। শনিবার (১০ অক্টোবর) পবিত্র মহালয়ার মধ্য দিয়ে অবসান ঘটেছে পিতৃপক্ষের, শুরু হয়েছে দেবীপক্ষ।…

দিল্লিতে আটক মমতাসহ সাবেক চার মুখ্যমন্ত্রী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে আটক হয়েছেন চার সাবেক মুখ্যমন্ত্রী। তারা হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মানিক…

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা কোথায়?

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল…

অস্ট্রেলিয়ায় রক্ষণশীলদের সম্মেলন ঘিরে বিক্ষোভ, পলিন হ্যানসনকে উচ্ছ্বসিত অভ্যর্থনা

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রক্ষণশীল রাজনৈতিক নেতাদের সম্মেলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (১০ অক্টোবর) কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপ্যাক) অস্ট্রেলিয়া শাখার সম্মেলন চলাকালে অনুষ্ঠানস্থলের বাইরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au