বাংলাদেশ

কবিগুরুর গ্রাফিতিতে দেওয়া কালি মুছে আলোচনায় রিকশাচালক

  • 1:38 am - October 11, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে দেন এক রিকশাচালক। ছবি : সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় যখন ক্ষোভ ছড়িয়েছে, তখন সেই কালি মুছে আলোচনায় উঠে এসেছেন এক রিকশাচালক। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। সাধারণ পেশার একজন মানুষের এমন উদ্যোগে মুগ্ধ হয়েছেন কবি-লেখকসহ শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করে পুলিশ। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

এর মধ্যেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে দেওয়ার উদ্যোগ নেন এক রিকশাচালক। তার এই কাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ঘিরে আলোচনা শুরু হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও তার উদ্যোগের প্রশংসা করছেন। তবে রিকশাচালকের পরিচয় এখনো জানা যায়নি।

কবি গিরিশ গৈরিক লিখেন, ‘রবীন্দ্রনাথ মুছে ফেলার বিষয় নয়। রবীন্দ্রনাথকে যারা ১০০ বছর ধরে মুছে ফেলার চেষ্টা করেছে, তারা পৃথিবী থেকে মুছে গেছে। পাকিস্তান পিরিয়ডে রবীন্দ্রনাথকে যারা মুছতে চেয়েছিল, তারা আজ কোথায়? আজ পাকিস্তানের প্রেতাত্মারা আবার রবীন্দ্রনাথকে মুছতে চাচ্ছে। আর এদের লিডার সলিমুল্লাহ খান।’

কথাসাহিত্যিক মাসুদুজ্জামান লিখেন, ‘কী বিস্ময়কর। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখালো জঙ্গি আয়াশের নেতৃত্বে একটি মেয়ে। এখন অবশ্য এসব দেখে বিস্মিত হই না। শুধু ভাবি জুলাই আন্দোলন কতটা সর্বনাশ করেছে দেশের। কতটা ব্রেনওয়াশ হয়ে গেছে তরুণ প্রজন্মের। জুলাই জন্ম দিয়েছে এই সব মূর্খের। যারা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখালো তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ এরপর তিনি কালি মুছে রিকশাচালকের সাহসী পদক্ষেপের জন্য তাকে স্যালুট জানান।

জানা গেছে, সেগুনবাগিচায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করে নতুনভাবে সাজানোর কাজ করা হয়। এর অংশ হিসেবে দেয়ালে আঁকা হয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি। পথচারীদের চলাচলের পরিবেশ তৈরির পাশাপাশি সেখানে ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চও স্থাপন করা হয়।

দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি। সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা এসব ব্যক্তিত্বের প্রতিকৃতি দেয়ালে স্থান পাওয়ায় জায়গাটি শিল্প ও সংস্কৃতির একটি দৃশ্যমান পরিসরে পরিণত হয়েছে।

এই শাখার আরও খবর

জয়নগরে তৃণমূল-বিজেপি সংঘাতের অভিযোগ, আক্রান্ত বিধায়ক বিশ্বনাথ দাস

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি…

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞানেশ কুমার পদত্যাগ…

সৌদি আরবের পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় সমর্থন নিয়ে আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০…

সিডনির পশ্চিমাঞ্চলে ছুরিকাঘাতে যুবক নিহত, জড়িতদের খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলে ছুরিকাঘাতে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিন হামলাকারীসহ ঘটনার সময় ওই এলাকায় থাকা আরও অন্তত এক ডজন…

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, কী ভাবছে সরকার?

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত এ রোগে মারা গেছেন ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে ভর্তি…

সাইকেল চালিয়ে ফিরছিলেন বাড়িতে, ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শ্যামল বিশ্বাসের

মাগুরার শত্রুজিৎপুর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় শ্যামল কুমার বিশ্বাস (৫৫) নামে এক হিন্দু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে মাগুরা-নড়াইল সড়কের শত্রুজিৎপুর বাজার এলাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au